নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাঙালি-অবাঙালি বিভাজনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল বঙ্গ রাজনীতিতে। শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। তার বক্তব্য, আগামী ৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা করবে।
সূত্রের খবর, শুক্রবার শুভেন্দু অধিকারী গারুলিয়ার আজাদ হিন্দ ময়দানে ছটপুজো উপলক্ষ্যে ব্রতীদের পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন। সেখানে তিনি বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির ‘বিহারী’ সংক্রান্ত মন্তব্যকে হাতিয়ার করে বারাকপুরের তৃণমূল সাংসদ ও বিধায়কদের উপর আক্রমণ চালান। তিনি বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বিজেপি বিহার, ইউপি বা হিন্দি বলা দল হিসেবে দেখে। অথচ বলাগড়ের তৃণমূল বিধায়ক বলেছেন এক বিহারি শ বিমারি, কিন্তু তখন কারও অপমান হয়নি?'
শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা মানহানির সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। শনিবার তিনি জানান, 'আমার মা একজন হিন্দীভাষী অবাঙালি। শুভেন্দু অধিকারী তার মন্তব্যে আমার মাকে অপমান করেছে। আগামী ৭ দিনের মধ্যে যদি ক্ষমা না চায় তাহলে মানহানির মামলা দায়ের করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এই কথা মেনে আমার বিধানসভায় এলাকায় সমস্ত ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তারপরেও শুভেন্দু অধিকারী বাঙালি-অবাঙালি ভেদাভেদের মিথ্যা অভিযোগ আমাদের দলের বিরুদ্ধে তুলেছেন। আসলে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টার জন্যই তার এই মন্তব্য।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের