নিজস্ব প্রতিনিধি , বীরভূম- সম্প্রতি অনুষ্ঠিত হলো এক বিশেষ গণ ভাইফোঁটার আয়োজন। যা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যকে আরও দৃঢ় করেছে। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাধিপতি কাজল শেখ।

সূত্রের খবর, নানুরের খুজুটিপাড়া চণ্ডীদাস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই গণ ভাইফোঁটার আয়োজন। অনুষ্ঠানে অংশ নেন নানুর বিধানসভার বিভিন্ন এলাকার হিন্দু ও মুসলিম ধর্মের মানুষরা। অনুষ্ঠানটি শুরু হয় বোনদের হাতে ভাইদের কপালে ফোঁটা দেওয়ার মধ্য দিয়ে। এছাড়াও, বোনদের হাতে বিশেষ উপহার হিসেবে শাড়ি ও চকলেট তুলে দেন কাজল শেখ।

এই উদ্যোগ কেবল ভাই-বোনের সম্পর্ককে মজবুত করেছে তাই নয়, পাশাপাশি স্থানীয় সমাজে ধর্মীয় সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানটি ঘিরে সবার মুখে ছিল উচ্ছ্বাস ও আনন্দ। উপস্থিতরা জানিয়েছেন, এমন আয়োজন সমাজে বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কাজল শেখের এই উদ্যোগকে এলাকাবাসী ‘সম্প্রীতির বার্তা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, যুব সমাজকে ইতিবাচক কার্যক্রমে উৎসাহিত করা এবং সম্প্রদায়িক ঐক্য রক্ষা করা এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

তৃণমূল নেতা কাজল শেখ জানান, “ "আজ বীরভূম জেলার নানুরের ১৭ টি গ্রাম পঞ্চায়েত প্রধান এখানে উপস্থিত ছিলো। তাদের সকলের সম্মতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আমাদের বোনের নিরাপত্তার সঙ্গে বাঁচুক। ভাইফোঁটা কেবল ঐতিহ্য নয়, এটি আমাদের সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করার একটি উপায়। আমরা চাই হিন্দু-মুসলিম সবাই মিলে এগিয়ে যাক।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের