নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভোটের আবহে প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল শ্যামপুরে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রচার কর্মসূচি চলাকালীন বাইক মিছিল আটকে দেয় পুলিশ। প্রয়োজনীয় অনুমতি ছাড়া মিছিল করা যায় না বলে জানায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থক এবং পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
রবিবার শ্যামপুরে প্রচারের সূচনা করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কর্মী-সমর্থকদের নিয়ে এলাকার বিভিন্ন মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় গেরুয়া পতাকা হাতে মোটরবাইক মিছিল করতে দেখা যায় বিজেপি কর্মীদের। ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। তবে শ্যামপুর-বাগনান রোডে সেই বাইক মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের দাবি, আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর কোনও ধরনের শোভাযাত্রা বা জমায়েতের জন্য প্রশাসনের অনুমতি প্রয়োজন। সংশ্লিষ্ট বিডিও দফতরের কাছ থেকে সেই অনুমতি নেওয়া হয়নি বলেই মিছিল আটকানো হয়েছে।
এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিজেও। তার দাবি, 'আমরা কোনও বাইক মিছিল করছি না। আমরা পুজো দিতে যাচ্ছি। এরা যারা আছেন, কেউ বিজেপির পতাকা নিয়ে নেই। হিন্দুত্বের ধ্বজ নিয়ে আছেন। মনে হয় না সেটা আটকাতে পারে পুলিশ।' কিছু সময় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় দশ মিনিট পর পুলিশ মিছিলটি এগিয়ে যাওয়ার অনুমতি দেয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের