695d2a6844aaa_Screenshot_2026-01-06-20-29-47-333_com.whatsapp.w4b-edit
জানুয়ারী ০৬, ২০২৬ রাত ০৯:০০ IST

হকার সমস্যায় অচল বারাসাত উড়ালপুলের তলা, বাধার মুখে পুরসভার উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘদিনের হকার সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হতে গিয়েই বাধার মুখে পড়ল বারাসত পুরসভা। শহরের অন্যতম ব্যস্ত এলাকা বারাসত উড়ালপুলের নীচে হকারদের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে সোমবার স্থানীয় হকারদের প্রতিবাদের মুখে পড়েন পুরসভার পূর্ত দফতরের চেয়ারম্যান-ইন-কাউন্সিল অরুণ ভৌমিক।

বারাসত উড়ালপুলের নীচের রাস্তা দীর্ঘদিন ধরেই হকার সমস্যায় জর্জরিত। এমনিতেই অপ্রশস্ত রাস্তার উপর অতিরিক্ত হকার বসায় পায়ে হাঁটার জায়গা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শহরবাসীকে। পুজো কিংবা চৈত্র সেলের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই সমস্যা নতুন নয়। আগের পুরবোর্ডের আমলেও একাধিকবার হকারদের জন্য নির্দিষ্ট ব্যবসায়িক এলাকা চিহ্নিত করার চেষ্টা হয়েছে।

বর্তমান পুরবোর্ডও বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেয়,হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসানো হবে। যাতে যান চলাচল ও পথচারীদের সমস্যা কিছুটা হলেও লাঘব হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সোমবার বারাসত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের তলায় যান পূর্ত দফতরের চেয়ারম্যান-ইন-কাউন্সিল অরুণ ভৌমিক। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই ব্রিজের নীচের হকাররা তাকে ঘিরে ধরে আপত্তি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলার দেবব্রত পাল। শেষ পর্যন্ত ফেন্সিংয়ের কাজ শুরু না করেই ফিরে আসতে হয় পুর কর্তৃপক্ষকে। হকারদের দাবি, 'এখানে বিগত ১৫ বছর ধরে দোকানদারি করছি। যদি সব আলাদা করে দেয় তাহলে দোকানদারদের মধ্যে ঝামেলা বাড়বে। কারণ, আমাদের দোকান আগের থেকে অনেকটা ছোটো হয়ে গেছে। আমার দোকানে লোক আসলে পাশের দোকানে আর কেউ ঢুকতে পারবে না। তাই সেখানে একটা সমস্যা স্বাভাবিক ভাবেই তৈরি হবে।'

যদিও কাউন্সিলর দেবব্রত পালের বক্তব্য, ' যারা বলছে কাজটা আটকে দেওয়া হয়েছে সেটা মিথ্যে কথা। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ধরনের কথা বলছে। হকার বা স্থানীয় কেউ কোনরকম বাধা সৃষ্টি করেনি। তবে হ্যাঁ ওদের একটা সমস্যা হচ্ছে ব্যারিকেড দিলে দোকানগুলো এতো গায়ে গায়ে যেহেতু তাই ওদের দোকান গুলো ছোট ছোট হয়ে যাবে। মাঝে একটা পার্কিংয়ের জায়গা তৈরি হয়ে যাবে। আমাদের যে জায়গা বড় করার উদ্দেশ্য সেটা হবে না।'

কাউন্সিলরের আরও বক্তব্য, ' ওখানে যে কাজটা করা হচ্ছে মানুষের স্বার্থে করা হচ্ছে। এখানে কারোর ব্যক্তিগত দ্বন্দ্ব থাকা উচিত না। সোমবার যে ঝামেলা হয়েছিল সেখানে আমি যাইনি। আমার কাছে খবর আসে আমি তখনই স্পষ্ট জানিয়ে দিই যে যা আলোচনা হওয়ার আমরা পুরসভাতেই আলোচনা করা হবে।'

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের