নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - স্কুটির ধাক্কায় ছেলের বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল মায়ের। মোড় পেরোতে গিয়ে আচমকা একটি স্কুটি সামনে আসলে বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে আহত হন দুজন। স্থানীয়রা দ্রুত বৃদ্ধ আর মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক শান্তি রায়কে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রের খবর , শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাওয়ার উদ্দেশ্যে সোমবার শান্তি রায় (৪০) ছেলে জয়দেব রায়ের বাইকে রওনা দেন। ভাউলাগঞ্জ মোড় পেরিয়ে পশ্চিমপাড়ায় ঢোকার সময় তাদের এলাকায় বসবাসকারী দীনেশ সেন (৭০) নামে এক বৃদ্ধ হঠাৎ করে স্কুটি নিয়ে ডান দিকে ঘুরে পড়েন। এর ফলে স্কুটি আর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রচণ্ড ধাক্কায় শান্তি রায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তার। স্থানীয়রা দ্রুত বৃদ্ধ ও মহিলাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তি রায়কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে স্কুটি চালক দীনেশ সেনের শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে।ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মৃত শান্তি রায়ের ছেলে জানান,"মাকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। পশ্চিমপাড়ায় ঢোকার সময় এক বৃদ্ধ ব্যক্তি আচমকা কোনো রকম সিগন্যাল না দিয়ে ডানদিকে ঘুরে যান। তখনি আমার বাইক আর ওনার স্কুটি মুখোমুখি ধাক্কা লাগে। তিন জনেই পরে যায় , কিন্তু আমার কিছু হয়নি। মাকে আর ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই ডাক্তারে মাকে মৃত বলে জানাই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের