নিজস্ব প্রতিনিধি , মালদহ - অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য মালদা ও মুর্শিদাবাদে চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। ইংরেজবাজারে তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া একটি পরিত্যক্ত কর্মতীর্থ ভবনকে হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে এই এলাকার স্বনির্ভর গোষ্ঠীদের মার্কেটিংয়ের জন্য কর্মতীর্থ ভবন গড়ে তোলা হয়েছিল। পরবর্তীতে সেটি আর ব্যবহার করা হয়নি। ফলে এখানে দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়।অনেকে ভূতের ভয়ে দিনের বেলাতেও ওই বিল্ডিংয়ে যেতে চাইতেন না।

এই ঘটনা প্রসঙ্গে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, তৃণমূলের আমলে এইসব কর্মতীর্থ, পথসাথী ভবন গুলো দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হিসেবে গড়ে উঠেছিল। সাধারণ মানুষের কোন উপকারে লাগত না।

এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের সহ-সভাপতি তথা ইংরেজবাজারের পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, নাগরিকত্ব দেওয়া এবং অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার কাজ কেন্দ্রের। প্রকৃত ভারতীয়দের যাতে হয়রানি না করা হয় সেই দাবিও আমরা করছি।
সরকারি নির্দেশিকা পেয়ে রাতারাতি মুর্শিদাবাদের সীমান্ত এলাকা লালগোলাতেও চালু হয়েছে হোল্ডিং সেন্টার। সেখানে কড়া নিরাপত্তার মধ্যে ৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে।লালগোলায় পদ্মা ভবনে হোল্ডিং সেন্টার করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের