নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকেও শুভেচ্ছা জানানোর পাশাপাশি হরমুজ থেকে ভারতমুখী জাহাজ ছাড়ার অনুরোধ জানানো হল। শুধু তাই নয় , ইরানে আটকে থাকা ভারতীয়দের দেখভাল করার জন্য সেই দেশের প্রশাসনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছেন মোদি। তিনি লিখেছেন , "প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছি। তাকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা করেছি যে, এই উৎসবের মরশুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।”
প্রধানমন্ত্রী আরও লিখেছেন , "দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলার নিন্দা জানানো হয়েছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকির ও তেল সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করছে।" মোদি সামুদ্রিক নিরাপত্তার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন , "নৌ চলাচলের স্বাধীনতা রক্ষাসহ নৌ পথগুলি উন্মুক্ত ও সুরক্ষিত রাখা নিশ্চিত করতে বলেছি। এছাড়া ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানের ক্রমাগত সমর্থনের প্রশংসা করেছি।"
উল্লেখ্য , ইরানের ওপর এক নাগাড়ে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা-ইজরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। উভয়পক্ষই আক্রমণের নিরিখে নিজেরা এগিয়ে বলে দাবি করছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দ্বিতীয়বার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন মোদি। এই যুদ্ধের জেরেই সারাবিশ্বে এখন জ্বালানি সঙ্কট। তাই এই যুদ্ধের সমাপ্তি চাইছেন সকলে। মার্কিন প্রেসিডেন্ট বারংবার গিরগিটির মত রং বদলাচ্ছেন। তাই আদৌ যুদ্ধ কবে শেষ হবে সেই নিয়ে কিছু বলা দায়।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের