নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - পাকিস্তানে ধারাবাহিক জঙ্গি মৃত্যুর ঘটনায় নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতবিরোধী জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবার অন্দরেই তৈরি হয়েছে আতঙ্ক। একাধিক সদস্যের মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন। গোটা ঘটনার দিকে নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি।
সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক সদস্যের ভিডিও সামনে এসেছে। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। গত কয়েক বছরে বেছে বেছে ৩০ জনের বেশি লস্কর সদস্য খতম হয়েছে বলে জানানো হয় ওই ভিডিওতে। খোদ লস্কর-এ-তইবার পক্ষ থেকে এমন দাবি করায় রহস্য আরও বেড়েছে। লস্করের ঘনিষ্ঠ জঙ্গি রিজওয়ান হানিফের ভিডিও সম্প্রতি ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে তিনি দাবি করেন, গত ৩-৪ বছরে সংগঠনের বহু সদস্যের রহস্যমৃত্যু হয়েছে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে এই ঘটনাগুলি ঘটেছে বলে দাবি তার।
পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, রাওয়ালকোট ও মুজাফফরাবাদে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অজ্ঞাত বন্দুকবাজদের গুলিতে ৩০ জনের বেশি লস্কর জঙ্গি নিহত হয়েছে বলে দাবি। ২০০৮ সালের মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। ওই হামলার পিছনে লস্করের জঙ্গিদের হাত ছিল বলে অভিযোগ।
আল-কায়েদা ও তালেবানের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে লস্করের বিরুদ্ধে। ভারতে সন্ত্রাস ছড়ানোর অভিযোগেও সংগঠনটি চিহ্নিত। ২০০৫ সালে রাষ্ট্রসংঘ লস্করের উপর নিষেধাজ্ঞা জারি করে। এই প্রথম প্রকাশ্যে নিজেদের সদস্যদের মৃত্যুর কথা স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি। ভারতের নিরাপত্তা সংস্থাগুলি রিজওয়ান হানিফের ভিডিও যাচাই করছে। আধিকারিকদের দাবি, ভিডিওর ব্যক্তি লস্করের শীর্ষ পর্যায়ের জঙ্গি। তাকে ভারতও খুঁজছে বলে জানা গিয়েছে।
ভিডিওতে হানিফ অভিযোগ করেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থাই নাকি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ভারত। ভিডিওতে তাকে হিন্দু ধর্মের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করতেও শোনা গিয়েছে। লস্কর সদস্যদের একের পর এক মৃত্যুর ঘটনায় পাকিস্তানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিজেদের ঘাঁটিতেই কেন ভারতবিরোধী জঙ্গিরা নিশানা হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাগুলি জঙ্গি সংগঠনের অভ্যন্তরীণ সংঘাতের ইঙ্গিত হতে পারে। গোপন কোনও অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের