নিজস্ব প্রতিনিধি , দিল্লি - হরমুজ অবরোধ করে ইরানকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ। ইরানকে শুল্ক দেওয়া জাহাজগুলিকে আটক করবে বলেও হুমকি দেওয়া হয়েছে আমেরিকার তরফে। এরই মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় এক ঘণ্টার ওপর ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
সূত্রের খবর , মার্কিন প্রেসিডেন্টকে মোদি জানিয়েছেন, ভারতবাসী তাকে ভালোবাসে। ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর মোদি-ট্রাম্পের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। মোদিও পরে সোশ্যাল মিডিয়ায় সবটা জানিয়েছেন।গোটা বিশ্বকে জ্বালানি সঙ্কট থেকে মুক্ত রাখতে হরমুজ উন্মুক্ত করা যে সত্যিই প্রয়োজন সেই নিয়ে সহমত পেশ করেছেন দুই পক্ষই। এছাড়াও বেশকিছু বিষয়ে কথা হয়েছে দুজনের।
সার্জিও গোর জানিয়েছেন , "কিছুক্ষণ আগেই দুই নেতা প্রায় ৪০ মিনিট ফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মোদিকে নিয়মিতভাবে সব খবর জানিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুজনের মধ্যে বার্তালাপ হত। যুদ্ধ ছাড়াও ভারত-আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে।"
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "বন্ধু ট্রাম্পের সঙ্গে একটু আগেই কথা হল। দ্বিপাক্ষিক সহযোগীতা সহ দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও সুরক্ষিত রাখার বিষয়টির উপরও জোর দিয়েছি।"
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের