নিজস্ব প্রতিনিধি , তেহরান - মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে শিশুদের। যুদ্ধের আগুনে প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে হাজার হাজার নাবালক-নাবালিকা। রাষ্ট্রসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গত ৫ মাসে শুধু ইরানেই হতাহত হয়েছে ২৫০০-এর বেশি শিশু।
গত শুক্রবার ইউনিসেফ তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে জানানো হয়, ইরান-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের উপর। সবচেয়ে বেশি হামলা হচ্ছে আবাসন ও স্কুলে। ফলে নিরাপদ থাকছে না শিশুরাও। হামলায় বহু শিশু প্রাণ হারাচ্ছে। অনেকে গুরুতর জখম হচ্ছে। আবার অনেকেই চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা জানান, ৩০ জুলাই ইরানের কেশম দ্বীপের একটি আবাসনে মার্কিন হামলা হয়েছিল। সেই হামলায় মা-বাবার সঙ্গে মৃত্যু হয় ২ বছরের এক শিশুর। আরও দুই শিশু আহত হয়। তাঁর দাবি, এই ঘটনাই প্রমাণ করছে, চলমান যুদ্ধে সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে শিশুদের।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত ৫ মাসে মধ্যপ্রাচ্যের ৬ দেশে ৪০০০-এর বেশি শিশু নিহত অথবা আহত হয়েছে। শুধু ইরানেই হতাহত শিশুর সংখ্যা ২৫০০-এর বেশি। এর মধ্যে ৩৮৬ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২১১৭ জন। সংস্থার বক্তব্য, এই পরিস্থিতিকে কোনওভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। কারণ যুদ্ধ শুরু করেনি শিশুরা। আবার তা থামানোর ক্ষমতাও তাদের নেই। অথচ সংঘাতের সবচেয়ে বড় শিকার তারাই।
যুদ্ধে জড়িত সব দেশের উদ্দেশে বার্তা দিয়েছে ইউনিসেফ। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানায় তারা। পাশাপাশি যুদ্ধবিরতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আবেদনও করা হয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে রাষ্ট্রসংঘের এই সংস্থা।
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের