6a707bed28f67_Gallery_1785756505121
আগস্ট ০৩, ২০২৬ বিকাল ০৫:০২ IST

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২

নিজস্ব প্রতিনিধি , প্যারিস - দাবানল নিয়ন্ত্রণে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী গ্রিস। মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা খেল দুটি হেলিকপ্টার। সংঘর্ষের পর একটি কপ্টার ভেঙে মাটিতে আছড়ে পড়ে। মৃত্যু হয়েছে ২ ক্রু সদস্যের। গুরুতর আহত হন পাইলট। দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।

রবিবার এথেন্সের পশ্চিমে পসাথাস শহরে ঘটে এই দুর্ঘটনা। গত এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে গ্রিসের বিস্তীর্ণ জঙ্গল। আগুন নিয়ন্ত্রণে আকাশপথে জল ঢালছিল প্রশাসন। সেই কাজে ব্যবহার করা হচ্ছিল দুটি বেল হেলিকপ্টার। আগুন নেভানোর সময় কপ্টার দুটি আচমকা কাছাকাছি চলে আসে। এরপর একটি কপ্টারের প্রোপেলারের সঙ্গে ধাক্কা লাগে অন্যটির।

সংঘর্ষের পরই আগুন ধরে যায় একটি হেলিকপ্টারে। মুহূর্তের মধ্যেই সেটি মাটিতে ভেঙে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে থাকা ২ ক্রু সদস্যের মৃত্যু হয়। গুরুতর জখম হন পাইলট। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য হেলিকপ্টারটিও ক্ষতিগ্রস্ত হয়। তবুও সেটি নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল বাতাসের কারণেই দুই কপ্টার এতটা কাছাকাছি চলে এসেছিল।

এদিকে, গ্রিসের দাবানল আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। তাঁর কথায়, দেশ এখন চরম আবহাওয়ার কবলে। অনেক এলাকায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে। সেই কারণে অগ্নিনির্বাপক বিমানও নিরাপদে কাজ করতে পারছে না।

রাজধানী এথেন্স থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পোর্তো জেরমেনো এলাকায় আগুনের তাণ্ডব সবচেয়ে বেশি। জনপ্রিয় উপকূলীয় ওই গ্রামের আশপাশে ছড়িয়ে পড়েছে আগুন। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৫০০ দমকলকর্মী কাজ করছেন। ইতিমধ্যেই ১০ হাজার হেক্টরের বেশি জঙ্গল পুড়ে গিয়েছে।

প্রশাসন জানায়, দাবানল নেভাতে গিয়ে এখনও পর্যন্ত তিন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। দিনরাত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগামী কয়েক দিন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের