নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে অনেক সময়ই ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ শরীরের ভিতরে ক্ষতি হলেও বাইরে সহজে কোনো লক্ষণ ধরা পড়ে না। তবে চিকিৎসকদের মতে, শরীরের কিছু ছোট ছোট উপসর্গ থেকেই আগাম সতর্ক হওয়া যায়।
হঠাৎ অতিরিক্ত ঘাম হওয়া, বুক ধড়ফড়, ঘাড়ের কাছে স্পন্দন বেড়ে যাওয়া বা অকারণে রেগে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী , নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো দরকার। পাশাপাশি শরীরের এই পরিবর্তনগুলির দিকেও নজর রাখা জরুরি।
কী কী লক্ষণে সতর্ক হবেন ?
১. ঘুম থেকে ওঠার পর মাথার পিছনে ভারী ভাব বা ব্যথা অনুভব হলে সতর্ক হতে হবে। অনেক সময় উচ্চ রক্তচাপের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে।
২. সামান্য কাজেই ক্লান্ত লাগা বা শরীরে শক্তি না পাওয়া হৃদ্যন্ত্রের উপর চাপ বাড়ার ইঙ্গিত হতে পারে।
৩. দীর্ঘ দিন রক্তচাপ বেশি থাকলে চোখের সূক্ষ্ম রক্তনালিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে দৃষ্টিতে ক্রমশ ঝাপসা ভাব আসতে পারে।
৪. হঠাৎ ঘাড়ের দুই পাশে স্পন্দন বেড়ে যাওয়া বা অস্বস্তি অনুভব হলে দ্রুত রক্তচাপ পরীক্ষা করা উচিত।
৫. রক্তচাপ খুব বেড়ে গেলে অনেক সময় নাক দিয়ে রক্তপাত হতে পারে। বার বার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৬. খিটখিটে মেজাজ বা ঘুমের সমস্যা অনেক সময় উচ্চ রক্তচাপের কারণেও হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের