নিজস্ব প্রতিনিধি , হুগলী - টানা বৃষ্টিতে ফের ভেঙে পড়লো এক পুরোনো বাড়ির একাংশ। সকালবেলায় জনবহুল রাস্তায় এই ঘটনা ঘটায় মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন এই পথ দিয়ে , ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। কিন্তু বাড়ির বাকি অংশ ভাঙা না হলে বিপদের আশঙ্কা রয়েই যাচ্ছে।

স্থানীয় সূত্রের খবর , বহু বছর ধরে বাড়িটি ভগ্নদশায় পরে ছিল। বাড়িটির নিচে একটি লন্ড্রি দোকান ছিল। একাংশে ভাড়াটিয়া থাকেন বাকি পুরোটাই পরিত্যক্ত ছিল। আশঙ্কাজনক অবস্থার কারণে স্থানীয়রা বহুবার পুরসভাকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার পর চুঁচড়া থানার পুলিশ আর ট্রাফিক বিভাগ পৌঁছে রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে দেয়। উপস্থিত হন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরকার। টানা বৃষ্টির জলে বাড়িটির দেওয়াল আরও দুর্বল হয়ে পড়েছিল বলেই আজকের এই বিপত্তি ঘটেছে।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় মেহেরা জানান,"বাড়িটা তো অনেক পুরোনো। সেরকম রক্ষণাবেক্ষন না করলে যা হয়। সকাল সাতটার সময় আমি যখন নিচে যায় তখন দেখি হঠাৎ বাড়িটা হুড়মুড় করে পরে যায়। কেউ সেই জায়গায় ছিলোনা বলে কারো তেমন কোনো ক্ষতি হয়নি। এইরকম এত পুরোনো একটা বাড়ি তার অবশ্যই রক্ষণাবেক্ষন করা উচিৎ। এরকমভাবে বাড়ি ভেঙে যাওয়ার পরও যে কারো কারো কোনো ক্ষতি হয়নি এটাই অনেক বড়ো বেপার"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের