নিজস্ব প্রতিনিধি , হুগলী - রবিবার রাজ্যে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্র গুলিতেও ভিড় চোখে পড়ার মতন। হুগলিতে ১৪,২৭২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ৩৩টি কেন্দ্রে। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নজরে এসেছে।
সূত্রের খবর, রাজ্যের বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা শুরু হয়েছে রবিবার। সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে বলা হয়। দুপুর ১২টায় শুরু হয় পরীক্ষা, চলবে দেড় ঘণ্টা। ষাট নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে বসেছেন জেলার হাজারো প্রার্থী। হুগলির মোট ৩৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৪,২৭২ জন। পরীক্ষার স্বচ্ছতা ও নির্বিঘ্নতা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে। নজরদারির জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরাও।
চাকরির পরীক্ষায় বসছেন একাধিক যোগ্য চাকরিহারা শিক্ষকেরাও। চিন্ময়, মেহবুব ছাড়াও রবিবার পরীক্ষায় বসলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তার পরিবার থেকে সুমন বিশ্বাস ছাড়াও তার ভাই সঞ্জয় বিশ্বাস ও স্ত্রী নীলিমা গায়েন বসছেন এই পরীক্ষায়। তবে অন্যান্য চাকরিহারা শিক্ষকের মতন সুমন বিশ্বাসকে কালো পোশাকের বদলে সাধারণ ভাবেই দেখা গিয়েছে।
পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে সুমন বিশ্বাস বলেন, ' আজ যোগ্য হওয়ার সত্ত্বেও একই পরীক্ষা আবারও দিতে হচ্ছে আমাদের। এর থেকে খারাপ কিছু হয়না। পরিবর্তনের সরকারে এর আগেও অনেককে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল এখন আমাদের করতে হচ্ছে। বাকিদের মতন তাই আমাকেও এই পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।'
তিনি আরও অভিযোগ করেন, ' এসএসসি হচ্ছে দুকান কাটা। এরা একটা লিস্ট বার করে দিয়ে আবার নতুন করে নিয়োগ শুরু করেছে। কিন্ত এটাও কতটা স্বচ্ছতার সঙ্গে হবে সেই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। যদি এক্ষেত্রেও দুর্নীতির বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করবো। রাস্তায় নেমে আমাদের আন্দোলন চলতে থাকবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের