নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া হাসপাতালে স্বাস্থ্যকর্মীর ধর্ষণের ঘটনায় কার্যত সরগরম রাজ্য রাজনীতি। ঘটনায় অভিযুক্ত হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার ওরফে তৃণমূল নেতা জাহির আব্বাস বর্তমানে পুলিশের হেফাজতে। এই ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাঁশকুড়ায় প্রতিবাদ কর্মসূচি থেকে ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, আর.জি.করের পর এবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পাঁশকুড়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মিছিলে অংশ নেয় জেলার সমস্ত মহিলা কর্মী সমর্থকরা। ঝাঁটা ও প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন মহিলারা। মিছিল থেকে সভামঞ্চ থেকে শাসক দল ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' আমাদের মিছিলের দুটো দাবি প্রথম মমতার পদত্যাগ আর দ্বিতীয় জাহির আব্বাসের ফাঁসি।'
শুভেন্দু অধিকারী আরও বলেন, ' মুখ্যমন্ত্রীর জন্যই এই আব্বাসরা এতো প্রশয় পাচ্ছে। এতটাই সাহস পেয়েছে যে শাহজাহানের মতন গুণ্ডাকেও ছাড়িয়ে গেছে। তাই শাহজাহানের মতন এদেরও প্যাকেট করতে হবে। মমতার লজ্জা থাকলে পদত্যাগ করতো কিন্তু করবে না জানি। এক কান কাটা থাকলে মানুষ রাস্তার পাশ দিয়ে যায়। আমার কাছে হেরে যাওয়া মুখ্যমন্ত্রীর দু কান কাটা। তাই এনি পদত্যাগও করবে না। এক ঝাঁটা দিয়ে মেরে তাড়াতে হবে।'
মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, 'এখন মমতার মুখে সেলাই। প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেটে আওয়াজ বেড়ায়। উত্তরপ্রদেশ, মণিপুরে হলে তখন বলতে পারেন। কিন্তু আর.জি.কর হোক বা কসবা ল কলেজ সেখানে ধর্ষণের ঘটনা ঘটলে সেখানে মমতা কিছু বলে না। তাই একটাই আওয়াজ হবে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করলে তবেই এই সমস্যা মিটবে। উত্তরপ্রদেশে যেমন অপরাধীদের ধরা হয় বিজেপি আসলেও তাই হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের