নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - কলেজ হোস্টেলকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ। অস্বাস্থ্যকর পরিবেশ, পর্যাপ্ত পরিষেবার অভাব এবং প্রতিবাদ করলেই হুমকির অভিযোগ তুলে এবার থানার দ্বারস্থ হলেন ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা। অভিযোগের তির দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা জয়ন্ত ভদ্রের বিরুদ্ধে।
বারুইপুরের গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির পড়ুয়াদের অভিযোগ, কলেজের বাইরে পরিচালিত একটি হোস্টেলে দীর্ঘদিন ধরে তাদের থাকতে বাধ্য করা হয়। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা,পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব রয়েছে। প্রতিবাদ করলেই ভয় দেখানো ও হোস্টেল ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। এই ঘটনায় পড়ুয়ারা বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গে জি এম আইটি কলেজের ভাইস চেয়ারম্যান সত্য ব্যানার্জির বক্তব্য,'এই কলেজ বারুইপুরের গর্ব। ১৫ ১৬ বছর ধরে বহু ইঞ্জিনিয়ার তৈরী করেছে এই কলেজ। কলেজের লাগোয়া একটি বয়েস হোস্টেল আছে যেটা চালাতো জয়ন্ত ভদ্রের স্ত্রী মিনা ভদ্র। বহুবার আমরা বলেছিলাম আমরা নিজেদের উদ্যোগে হোস্টেলটা চালাতে চাই কিন্তু আমাদের চালাতে দেওয়া হয়নি। ওরা ফোর্স করতো যাতে ওদের হোস্টেলে আমরা স্টুডেন্ট পাঠাই। আমরা বহুবার কমপ্লেন করেছি হোস্টেলের মেইনটেনেন্স নিয়ে কিন্তু ওরা শোনেনি। এখন স্টুডেন্টরা একজোট হয়ে আমাদের কাছে এসে বলাতে আমরা ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছি। স্টুডেন্টদের ভালো করতে গিয়ে এখন হঠাৎ ওই মিনা ভদ্র এসে বলেন সমস্ত স্টুডেন্টদের বেরিয়ে যেতে হবে। ওরা হোস্টেল লক করে দেবে। আমার আবেদন, যতদিন না নিজেদের হোস্টেল আমরা তৈরী করতে পারছি ততদিন যেন ছাত্রদের থাকতে দেওয়া হয় ভালোভাবে'।
বারুইপুর পশ্চিম বিজেপির এক নম্বর মন্ডলের সভাপতি তথা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বলেন,'এই জয়ন্ত ভদ্র ওরফে ঝণ্টে একজন বড়সড় তোলাবাজ। এই জি এম আইটি হওয়ার পর থেকে ওই কলেজকে বাধা দিয়ে দিয়ে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে। জি এম আইটি এতবড়ো একটা কলেজ করলো সেইসময় ওদের একটা হোস্টেল পর্যন্ত করতে দেয়নি। প্রতিবাদ করতে গেলেও বিরোধী কণ্ঠ পুলিশকে দিয়ে আটকে দেয়। লক্ষ লক্ষ টাকা ছাত্রদের থেকে নিয়েও কোনো উন্নতি করেনি হোস্টেলের। কলেজ কর্তৃপক্ষ কিছু বলতে গেলেই হুমকি পেত। আমার মিনা ভদ্রের কাছে প্রশ্ন, কোনো ট্রেড লাইসেন্স বা প্ল্যান আছে কী ওনার কাছে এতদিন যে হোস্টেল চালালেন। প্রশাসনের কাছে আমরা অবশ্যই এর সুবিচার চাইতে যাবো'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের