নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মহাসমারোহে পালিত হবে শ্রীমতি রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী মহোৎসব।শ্রীধাম মায়াপুর সহ ইসকনের বিশ্বব্যাপী সমস্ত শাখাকেন্দ্রে আগামী ৩১শে আগস্ট , রবিবার , দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত হবে মায়াপুর ধাম। মন্দির প্রাঙ্গণ সেজে উঠবে ফুল দিয়ে । দিনভর চলবে বিশেষ পূজা ও ভক্তিমূলক কর্মসূচি।
স্থানীয় সূত্রের খবর , সকাল থেকে শুরু হবে বিশেষ পুজো , কীর্তন , ধর্মীয় আলোচনা সহ মহাপ্রসাদের আয়োজন। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারির ব্যবস্থা থাকবে। ভক্তমণ্ডলীর আশা রাধারানীর জীবন সম্বন্ধে ধারণা সমাজে প্রসারিত হোক এবং বর্তমান বিশ্বসংকটে নারী-পুরুষের মিলিত শক্তিতে মানবতার নবজাগরণ ঘটুক। রাধারানীর কৃপায় বিশ্বজগতের শান্তি , প্রেম ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক।
জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান , যেমন দুধ আর ধবলত্ব আলাদা করা যায় না ঠিক তেমনই রাধা-কৃষ্ণ এক ও অভিন্ন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী , ভাদ্রমাসের শুক্লাষ্টমী তিথিতে , প্রায় ৫২৫২ বছর আগে বৃন্দাবনের রাভেল গ্রামে রাজা বৃষভানু , কীর্তিদা দেবীর গৃহে জন্মগ্রহণ করেন রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাঁর অহৈতুকি প্রেম মানবজাতির কাছে চিরন্তন আদর্শ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের