নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য ছন্দে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অপরাজিত থেকে সুপার ৮ এ পৌঁছে গেল তারা। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ৪২ রানের বড় জয় পেল সাই হোপরা। ১৮ ওভারের মধ্যে অলআউট করে দিল বিপক্ষ দলকে।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাণ্ডন কিং ব্যর্থ হওয়ার পর রান তোলেন ছন্দে থাকা সাই হোপ। ৬ টি চারসহ ৪ টি ছক্কার সঙ্গে তোলেন ৭৫ রান। রোস্টন চেজ করেন ২৪ রান। শেরফান রাদারফোর্ড করেন ১৫ বলে ২৪। ইতালির হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন বেঞ্জামিন মানেটি ও কালুগামাগে।
জবাবে ব্যাটে নেমে তেমন সুবিধে করতে পারেনি ইতালি। ওপেনার অ্যান্থনি মস্কা ১২ বলে ১৯ করেই সাজঘরে ফেরেন। জেজে স্মাটস ধীর গতিতে করেন ২৪ রান। এরপর বেঞ্জামিন মানেটি ২১ বলে ২৬ রান করেন। তবে কেউই বেশিক্ষণ পিচে টিকে খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন শামার জোসেফ। ম্যাথিউ ফোর্ড নেন ৩ টি উইকেট। গুদাকেশ মোটি পেয়েছেন ২ টি উইকেট। এছাড়া ১ টি উইকেট পেয়েছেন আকিল হোসেন।
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের