নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সাতসকালে ইটভাটায় কাজ করতে গিয়ে চেম্বার ধ্বসে গুরুতর জখম হলেন ৩ জন শ্রমিক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়া থানার অন্তর্গত পীতাম্বরপুর এলাকায়। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা, নিয়মিত নজরদারির অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই বুধবার এলাকার একটি ইটভাটায় কাজ করছিলেন একাধিক শ্রমিক। তাঁদের মধ্যে ৬ জন একটি চেম্বারের ভেতর ঢুকে ইট সরাচ্ছিলেন। সেই সময় হঠাৎ বিকট শব্দে পাশের চেম্বারের ১৫ ফুট দেওয়াল ভেঙে পড়ে তাঁদের ওপর। গুরুতর আহত হন জহিদুল বিশ্বাস, শুকুর আলী শেখ, হাফিজুল মণ্ডল।

দুর্ঘটনার পর সহকর্মীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তড়িঘড়ি করে তাঁদের উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী সহকর্মী জানান, 'আমরা সবাই চেম্বারে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে দেওয়াল ভেঙে পড়ে। কিছু বোঝার আগেই কয়েকজন চাপা পড়ে। কপাল জোরে বাকিরা বড় আঘাত থেকে রক্ষা পায়। নিরাপত্তা ব্যবস্থা একটু শক্ত হলে হয়তো এমনটা ঘটত না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের