69383ddf8309b_WhatsApp Image 2025-12-09 at 10.17.10
ডিসেম্বর ০৯, ২০২৫ রাত ০৮:৪৯ IST

জা-এর বাবাকেই নিজের বাবা, SIR আবহে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ বিজেপির নেত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - একদিকে যখন SIR নিয়ে তোলপাড় গোটা রাজ্যজুড়ে। সেই আবহেই এবার ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে। SIR তালিকায় নিজের নাম তুলতে জায়ের বাবাকে ‘নিজের বাবা’ হিসেবে দেখানোর বিস্ফোরক অভিযোগে অভিযুক্ত হলেন বিজেপি নেত্রী মমতা মণ্ডল। বিষয়টি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বাংলায় এনুমারেশন ফর্ম ফিলআপের কাজ প্রায় শেষ পর্যায়ে। ঠিক সেই সময় ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুরের ৯৫/৬৮ বুথের বিজেপি সদস্যা মমতা মণ্ডলকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। তৃণমূলের অভিযোগ, মমতা মণ্ডল নাকি তার জায়ের বাবা গৌরাঙ্গ চৌধুরীকে ‘নিজের বাবা’ হিসেবে দেখিয়ে SIR তালিকায় নাম তোলার আবেদন করেছেন। স্থানীয় তৃণমূল নেতা ইমরান মণ্ডলের দাবি, গৌরাঙ্গ চৌধুরী আসলে পানচিতার বাসিন্দা, সম্পূর্ণ অন্য পরিবারের সদস্য।

তার কথায়, ' আমরা বিএলএ-২ এর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এই ধরনের বেআইনি আবেদন কীভাবে গ্রহণ করা হল, সেই প্রশ্ন উঠছে।' এই অভিযোগের ভিত্তিতেই বনগাঁ মহকুমাশাসক তথা ইআরও-র কাছে লিখিত অভিযোগ জমা দেন তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, মমতা মণ্ডলের ভোটারের তালিকার নাম অবিলম্বে বাতিল করা হোক এবং তার বিজেপির সদস্যপদও খারিজ করা হোক।

অন্যদিকে, সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী মমতা মণ্ডল। তার দাবি, ' আমি বিজেপি নেত্রী বলে বিরোধীরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমার বাবার ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। আমরা দুই বোন একই পরিবারে বিয়ে হয়েছে আমাদের। সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। কে করছে এইসব সেটা আগে জানতে চাই। শুধুমাত্র আমি বিজেপি করি বলে আমাকে এলাকারও কোনো কাজ করতে দেওয়া হয় না।'

যদিও ঘটনা প্রসঙ্গ গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস মণ্ডল জানান, 'আমাদের BLA -২ এর থেকে আমরা অভিযোগ পাই। সেই ভিত্তিতেই আমরা খোঁজ খবর নেই মমতা মণ্ডল যাকে বাবা সাজিয়ে তার দুই ছেলে ও একটি মেয়ে আছে। কিন্তু যে মেয়ে আছে সেটা মমতা মণ্ডল নয়। ২০২৫ এর ভোটার তালিকায় ওনার নাম রয়েছে কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। চাইবো নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে সঠিক পদক্ষেপ নিক।'

স্থানীয় বিজেপি নেতার দাবি, ' মমতা মণ্ডল অন্যায় করেছে কিনা সেটা ঠিক করবে নির্বাচন কমিশন। তৃণমূলের এই বিষয়ে নাক না গোলানোই ভালো। আমাদের বিজেপির কেউ এই ধরনের কাজ করবে সেটা মানা যায় না। চুরি করার কাজ তৃণমূলের। মমতা মণ্ডল ঠিক করেছে নাকি ভুল সেটা SIR এ প্রমাণ করে দেবে। স্থানীয় যারা অভিযোগ করেছে তারাও তৃণমূলেরই লোক।'

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের