6a4394ac6e674_WhatsApp Image 2026-06-30 at 15.34.03
জুন ৩০, ২০২৬ বিকাল ০৫:১০ IST

জাল দলিলে জমি বিক্রির অভিযোগ , ১৫ লক্ষ টাকার প্রতারণায় চাঞ্চল্য


নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাড়িসহ একটি জমি কিনতে গিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। জাল দলিলের মাধ্যমে বৈধ জমি বলে দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা নেওয়া হয়। পরে জমির নথি যাচাই করতে গিয়েই প্রতারণার বিষয়টি সামনে আসে বলে দাবি অভিযোগকারীর। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার বীরনগর এলাকায়। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি উঠেছে।


অভিযোগকারী উত্তম দাসের থেকে জানা গেছে, তিনি বীরনগরের ৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়িসহ জমি কিনেছিলেন। পরে তিনি জানতে পারেন, ওই জমির দলিল জাল এবং প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় জমি সংক্রান্ত প্রতারণার এমন আরও ঘটনা ঘটেছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দারা।


ঘটনা প্রসঙ্গে উত্তম দাস বলেন,'২০২২ সালের ২৮ জানুয়ারী আমি একটা আড়াই কাটার বাড়ি কিনি। বাড়ির কাগজপত্র, দলিল আমাকে সব দেখিয়ে রেডি করে আমার হাতে তুলে দেয়। কিন্তু এরা সেই দলিল অনুযায়ী রেজিস্ট্রি করেনি। সেটা আমার জানা ছিলোনা। যারা বিক্রি করেছে তাদের মধ্যে একজন প্রিয়েমশন মামলা করে সুবীর বিশ্বাস নাম। এই দালালচক্রের মাফিয়াদের সঙ্গে উনি যুক্ত ছিল।  আমার কাছে কোর্ট থেকে যখন কাগজ আসে দেখি আমার নামে এই জমিটার প্রিয়েমশন করা আছে। ওই দলিলের সঙ্গে আমার কাছে থাকা দলিলের কোনো মিল নেই। তারপর আমি প্রতিবাদ করলে বলে যা করেছি বেশ করেছি। যা করার করে নে। তৃণমূলের মিন্টু দে এবং অজয় মন্ডল এই কাজের সঙ্গে যুক্ত। নতুন সরকারের কাছে আমার আবেদন ওরা যেন আমার জমিটা সম্পূর্ণরূপে রেজিস্ট্রি করে দেয় অথবা আমার টাকাটা ফেরত দিক'।  

বীরনগর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিন্টু দের বক্তব্য,'আমি ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ৫ নম্বর ওয়ার্ডটা আমার ওয়ার্ডের মধ্যে না। আমি কোনো জমির কাজের সঙ্গে যুক্ত নই। আমি শিক্ষকতা করি। আমি এই বিষয়ে কিচ্ছু জানিনা। আমার নামে উদ্দেশ্যপ্রনোদিত ভিত্তিহীন অভিযোগ জানানো হচ্ছে। যিনি অভিযোগ করছেন উনি কখনো নিজে থেকে এই অভিযোগ আমার কাছে নিয়ে আসেননি'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের