নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যের রাজনৈতিক পালাবদলের অভিঘাত এবার পৌঁছে গেল তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লার দরজায়। একসময় যার চারপাশে থাকত কড়া নিরাপত্তার বলয়, সেই শওকত মোল্লার সমস্ত নিরাপত্তারক্ষী এবার প্রত্যাহার করে নিল প্রশাসন। ২৬ এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে কার্যত জনসমক্ষে দেখা যাচ্ছিল না তাকে। এবার নিরাপত্তা তুলে নেওয়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
একসময় ক্যানিং থেকে ভাঙড় গোটা অঞ্চলে শওকত মোল্লার রাজনৈতিক প্রভাব ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের সংগঠন, প্রশাসনিক যোগাযোগ এবং ব্যক্তিগত দাপট সব মিলিয়ে তিনি ছিলেন দক্ষিণ ২৪ পরগণার অন্যতম শক্তিশালী নেতা। ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই ধাপে ধাপে তার গুরুত্ব যেমন বেড়েছে, তেমনই বেড়েছে নিরাপত্তাও। প্রথমদিকে সাধারণ নিরাপত্তা থাকলেও পরবর্তীতে তাকে দেওয়া হয় জেড ক্যাটাগরির সুরক্ষা।
কলকাতা পুলিশ ও জেলা পুলিশের পৃথক পাইলট গাড়ি, ২৪ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী সব মিলিয়ে একপ্রকার অভেদ্য নিরাপত্তা বলয়ের মধ্যেই চলাফেরা করতেন তিনি। কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটে ভাঙড় কেন্দ্র থেকে পরাজয়ের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির কাছে হারের পর রাজনৈতিকভাবে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন শওকত।
বুধবার রাতে প্রশাসনের তরফে তার সমস্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। জানা গেছে, কলকাতা পুলিশ ও জেলা পুলিশের পাইলট পরিষেবাও তুলে নেওয়া হয়েছে। এতদিন যার চারপাশে অস্ত্রধারী নিরাপত্তার বলয় ছিল, এখন তিনি কার্যত সম্পূর্ণ সাধারণ নিরাপত্তার আওতায়। ঘনিষ্ঠ মহলে শওকত মোল্লা নাকি নিরাপত্তাহীনতার আশঙ্কাও প্রকাশ করেছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের