নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - সুন্দরবনের কুলতলীতে আবারও বাঘের হানা। গত চার দিনে তিনজন প্রাণ হারালেন । নির্দিষ্ট কর্মসংস্থানের অভাব ও জীবিকার তাগীদে এমন ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন এলাকার বহু মানুষ । ফলে বাঘের মুখোমুখি হয়ে প্রাণহানি ঘটছে ।
বনদপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে স্থানীয় বাসিন্দাদের নদীতে মাছ ও কাঁকড়া ধরতে এবং জঙ্গলে মধু সংগ্রহ করতে যেতে হয়। ফলে বারবার বাঘের আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাঁদের। এক মাসের মধ্যে কুলতলীতে প্রায় ছয় জনের ওপর বাঘের আক্রমণ হয়েছে। তার মধ্যে তিন জন আহত ও তিন জন নিহত। আহতের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে।
সর্বশেষ ঘটনাটি ঘটেছে কুলতলিতে। গত শুক্রবার থেকে রামপ্রসাদ বাগানি, শম্ভ নস্কর ও দেবপ্রসাদ নাইয়া নামের তিনজন কুলতলীর চাপাদারের ঘাট থেকে দোবাকী এলাকায় মধু সংগ্রহ করতে গিয়েছিলেন । আর সেখানেই বিকেলে হঠাৎ বাঘের আক্রমণ হয়। রামপ্রসাদ বাগানির ওপর আক্রমন হলে, তিনি প্রাণপন চেষ্টা করেও নিজের প্রাণ রক্ষা করতে পারেননি। সঙ্গীরা তাঁকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি। কোনোরকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে তাঁরা গ্রামে ফিরে আসেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন ' আমরা ৩ জন গিয়েছিলাম, বিকেল ৪ টের দিকে রামপ্রসাদ বাগানিকে বাঘে আক্রমণ করে । আমরা দুজনে আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি। নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি।' এই মর্মান্তিক ঘটনার পর মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের নিরাপদ জীবিকা ও কর্মসংস্থানের প্রশ্নও নতুন করে সামনে উঠে এসেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের