নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সদ্যোজাত জীবিত শিশুকে মৃত ঘোষণা করে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগর থানার গোবিন্দপুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা পরিষেবার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পোলতা গ্রামের বাসিন্দা রুবিনা পারভিন (২৮) একজন গৃহবধূ। সম্প্রতি সন্তান সম্ভবা ছিলেন। বুধবার বিকেলে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় বসিরহাটের মুনলাইট নার্সিংহোমে ভর্তি করান পরিবারের সদস্যরা। বিকেল ৫টা নাগাদ চিকিৎসক বিকাশ মন্ডল ওই মহিলার সিজার করেন। কিছুক্ষণ পর পরিবারকে জানানো হয় সদ্যোজাত শিশুকন্যাটি মৃত অবস্থায় জন্ম নিয়েছে। এই খবরে শোকের ছায়া নেমে এসেছিল পরিবারে।

এরপর নিয়মমাফিক কাপড় ও কাগজ দিয়ে মুড়িয়ে প্যাকেটবন্দি অবস্থায় দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শোকাতুর পরিজনেরা সেই অবস্থাতেই বাড়িতে ফিরে আসেন। পরিবারের দাবি, মুসলিম রীতি অনুযায়ী কবরের আগে স্নান করানোর জন্য রাত প্রায় ৯টা নাগাদ প্যাকেটটি খোলা হয়। তখনই দেখা যায়, শিশুটির হাত-পা নড়ছে এবং সে জীবিত। এই অলৌকিক দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় উপস্থিত সকলের। দেরি না করে দ্রুত ওই সদ্যোজাতকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের সিসিইউ-তে (CCU) স্থানান্তরিত করা হয়।
বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন এবং মা-ও সুস্থ রয়েছেন। এই ঘটনায় নার্সিংহোমের চরম দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন স্বরূপনগরের বাসিন্দারা। অভিযুক্ত চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের কঠিন শাস্তির দাবি তুলেছেন তাঁরা। নির্দিষ্ট সেই চিকিৎসক কেন এমন ভুল ঘোষণা করা হলো, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্যকেন্দ্রের লাইসেন্স বাতিল করার দাবিও উঠেছে।
শিশুটির আত্মীয় হাফিজুল সর্দার জানান, 'বাচ্চাটিকে জীবিত দেখার পর আমাকে ফোন করা হয়। আমি বলেছিলাম দেরি না করে সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে নিয়ে যেতে। ওই বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে হয়তো মেরেই ফেলত। আমরা এখন সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি চাই। কীভাবে একজন ডাক্তার জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করতে পারেন? এর শেষ দেখে আমরা ছাড়ব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের