নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের কোমরে দড়ি বেঁধে ঘোরানোর ছবি ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার তদন্তের স্বার্থে তাকে জীবনতলা বাজারে নিয়ে গিয়ে ঘটনাস্থল পুনর্নির্মাণ করে পুলিশ। সেই সময় তাকে ঘিরে সাধারণ মানুষের ভিড়, কটূক্তি এবং ভাইরাল ‘শওকত তো মাছ চোর’ গান ঘিরে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য।
শওকত মোল্লাকে শুধু জনসমক্ষে হাঁটানো হয়নি, তদন্তের অংশ হিসেবেই তাকে ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA এর হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে একাধিক মামলায় তদন্তের মুখোমুখি তিনি। নিরাপত্তার কড়া বেষ্টনীর মধ্যেই পুলিশ তাকে বাজার এলাকায় নিয়ে যায়। তবে খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান বহু মানুষ। কেউ মোবাইলে ভিডিও করেন, কেউ আবার তাকে লক্ষ্য করে কটূক্তি ছুড়ে দেন।
এমনকি এলাকায় ভাইরাল হওয়া ‘শওকত তো মাছ চোর’ গান বাজিয়ে বিক্ষোভও দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। শওকত মোল্লাকে ঘিরে এই ঘটনাপ্রবাহ আবারও রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ভাঙড় বিস্ফোরণ মামলায় আগেই নজরে ছিল তৃণমূল নেতা শওকত মোল্লা তবে সেই সময় তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। তবে পালাবদল হতেই যথোপযুক্ত প্রমাণের ভিত্তিতে শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের