নিজস্ব প্রতিনিধি , হুগলি - '' জেলে যাবই , তবে তোকে মেরেই যাব ! '' ফোনে এই ভয়ঙ্কর হুমকিই শেষ বারের মতো শুনেছিল স্ত্রী। আর সেই হুমকিই সত্যি করে স্ত্রীকে মাঝরাস্তায় পিটিয়ে খুন করলো স্বামী। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
সূত্রের খবর, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায়।স্বামী রজব আলি বাড়ি সিঙ্গুরের পায়ড়াউড়া গ্রামের বাসিন্দা । স্ত্রী মনজুরার খাতুনের (২৮) সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছিল না। প্রায়ই ঝগড়া ও বচসা হতো।
মনজুরার দাদা শেখ রফিক জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে রজব তার কয়েকজন বন্ধুকে নিয়ে বোনকে মারধরও করে।সেই ঘটনার পর থেকেই মনজুরা স্বামীর বাড়ি ছেড়ে ভদ্রেশ্বরের ন’পাড়া এলাকায় বাবার বাড়িতে চলে আসেন। প্রায় ১৫ দিন আগে ভদ্রেশ্বর থানায় রজব আলির বিরুদ্ধে বধূ নির্যাতনের লিখিত অভিযোগও দায়ের করেন মনজুরা। তার পর থেকেই রজব নানা অজুহাতে স্ত্রীকে ফোন করে বোঝানোর চেষ্টা করতে থাকে। সংসার ঠিক করার প্রতিশ্রুতিও দেয়।সেই বিশ্বাসে মনজুরা আবার শ্বশুরবাড়িতে ফিরে যান।

ঘটনার সূত্রপাত দুদিন আগে। ভদ্রেশ্বর থানার অন্তর্গত শ্বেতপুর পুলিশ ফাঁড়ি থেকে রজবকে ডাকা হয়। পুলিশের ভয়ে রজব চাপে পড়ে যায়। তারপরই বৃহস্পতিবার গভীর রাতে সে স্ত্রীকে ফোন করে বলে, “জেলে যেতেই হবে, তোকে মেরেই যাব।” এই হুমকিতে ভয় পেয়ে মনজুরা দুই সন্তানকে নিয়ে মামার বাড়ি যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন এক প্রতিবেশী মহিলা। কিন্তু রাত সাড়ে ১১টা নাগাদ বিলাতপুরের কাছে পৌঁছতেই হাজির হয় রজব।
অভিযুক্ত রজব তার স্ত্রীকে মাঝরাস্তায় ধরে ফেলে। দুই সন্তানকে ওই মহিলার হাতে দিয়ে নিজের এক বন্ধুর মাধ্যমে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর মনজুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রজব তাকে তাড়া করে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মনজুরার। ঘটনার একমাত্র সাক্ষী ওই প্রতিবেশী মহিলা ফোন করে মনজুরার বাবার বাড়িতে খবর দেন। পরিবার এসে পুলিশকে জানায়। রাতে দাদপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দাদপুর থানার পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে। তবে অভিযুক্ত রজব ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের