নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - কৃষিনির্ভর আলিপুরদুয়ারে নতুন আয়ের পথ। কৃষি দফতরের উন্নতিতে নতুন রাস্তা দেখালেন মহিলারা। নিজেদের জমিতে চাষ হওয়া মৌমাছির মধু বাজারে বিক্রির পরিকল্পনা করে অভিনব শুরু করলেন তারা। এই উদ্যোগে ভীষণই প্রশংসিত হয়েছেন জেলার মহিলারা।

সূত্রের খবর , অলিপুরদুয়ার জেলার উত্তর মেন্দাবাড়ির রাভাবস্তির মহিলারা সোমবার এলাকাতেই উদ্বোধন করেছেন মধুর সেই স্টলের। যেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান চন্দ্রা নার্জিনারী, ব্লক সহ কৃষি আধিকারিক প্রবোধ মণ্ডল-সহ অন্যরা। উত্তর মেন্দাবাড়ির রাভা বস্তির সর্ষে চাষের জমি থেকে এ বছর প্রায় ৩০ কেজি মধু পাওয়া গেছে। হাতির হাত থেকে ফসল বাঁচাতে এই বছর কৃষি দফতরের সহায়তায় সর্ষে চাষ শুরু করেছেন উত্তর মেন্দাবাড়ির কৃষকেরা। সেখানেই চাষ হচ্ছে মৌমাছিরও। সেই মৌমাছি থেকে মধু নিয়েই নতুন আয়ের উপায় বাতলে দিলেন তারা।

এই প্রসঙ্গে ব্লক সহ কৃষি আধিকারিক প্রবোধ মণ্ডল বলেন, "মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই নতুন প্রচেষ্টা। এক সংস্থা এই মৌমাছি চাষ করেছে জমিতে। কৃষি দফতরের আদমা প্রকল্পের মাধ্যমে মহিলাদের অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতে কৃষি দফতর সবসময় মহিলাদের পাশে আছে। এমন আরও উদ্যোগ নিক ওরা। জেলার কৃষি উন্নতিতে আরও এগিয়ে আসুক মহিলারা। এই জেলা কৃষিতে অনেক উন্নতি করুক।"
উল্লেখ্য , মৌমাছির কারণে পরাগমিলন ভাল হয়। ফলে ফসলও ভাল হয়। পাশাপাশি, সেই মৌমাছি থেকে পাওয়া মধু বিক্রি করেও লাভের মুখ দেখতে পারবে কৃষক পরিবারগুলি। তাদের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রেও অভাব মিটবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের