নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এবার বুথ জ্যাম থেকে শুরু করে ছাপ্পা ভোট - সবক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি নিচ্ছে প্রশাসন। কর্তৃপক্ষের এমন পদক্ষেপে স্বস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ভোটে মোট ৬টি বিষয়ের ওপর বিশেষ নজরদারি চালাবে পুলিশ। যার মধ্যে রয়েছে হিংসা রুখে দেওয়া, বহিরাগতদের আনাগোনা বন্ধ করা এবং স্থানীয় হোটেল বা বিয়েবাড়িগুলিতে বাইরে থেকে আসা ব্যক্তিদের ওপর কড়া নজর রাখা। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশ মেনে প্রচারে বাইক র্যালির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকছে।

পুলিশি বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক সভা বা প্রচারের জন্য আগেভাগেই থানার অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ট্রাফিক সমস্যা এবং দুর্ঘটনার আশঙ্কায় মোটরবাইক মিছিলে লাগাম টানা হয়েছে। একইসঙ্গে যাদের বিরুদ্ধে পুরনো ওয়ারেন্ট রয়েছে বা অতীতে অশান্তি ছড়িয়েছে, তাদের গতিবিধির ওপর সারাক্ষণ নজরদারি চালানো হচ্ছে। নাকা চেকিং থেকে শুরু করে সন্দেহজনক এলাকাগুলোতে তল্লাশি - নির্বাচনের এক মাস দশ দিন আগে থেকেই কোমর বেঁধে নামছে বাহিনী।
প্রশাসনের এই কড়া পদক্ষেপে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে, এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। আইজিপি-র হুঁশিয়ারি, ‘হুমকি বা মাস্তানি করে পুলিশের নজর এড়ানো অসম্ভব। কেউ আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে আইনত কঠোর শাস্তির মুখে পড়তে হবে।’ আপাতত অবাধ ও সুষ্ঠু ভোটদান পর্ব সম্পন্ন করতে বদ্ধপরিকর জেলা পুলিশ প্রশাসন।
IGP অমিত পি জাভালগি জানান, ‘নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে। ভয়শূন্য পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। টাকা বা মদের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনও অভিযোগ পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের