নিজস্ব প্রতিনিধি, দিল্লি – খুব তাড়াতাড়ি হয়তো ভারত সফরে আসতে পারেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার নয়াদিল্লিতে এমনই ইঙ্গিত দিয়েছে ইউক্রেনের দূতাবাস। যদিও ঠিক কোন সময়ে ভারতে আসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট, তা এখনও চূড়ান্ত হয়নি। বলে রাখা ভালো, চলতি বছরের শেষের দিকে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিন সাংবাদমাধ্যমে ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্দার পলিসচুক জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে আসতে পারেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দু’দেশ আলোচনা করে এই সফরসূচি চূড়ান্ত করবে। দু’দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।“যদি ইউক্রেনের প্রেসিডেন্ট আসেন, তাহলে এটাই হবে ভলোদিমির জেলেনস্কি প্রথম ভারত সফর।
২০২৩ সালে জাপানের হিরোশিমায় জি৭ শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এরপর ২০২৪-এর জুনে ইটালিতে জি৭ শীর্ষ সম্মেলনে ফের তাঁদের সাক্ষাৎ হয়। সেবছরই আগস্টে ইউক্রেন সফরে যান মোদি। তখনই জেলেনস্কিকে ভারতে আসার জন্য আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপরও ২ বার দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হয়েছে। কবে জেলেনস্কি ভারত সফরে আসেন, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব রাজনৈতিক মহল।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের