নিজস্ব প্রতিনিধি , নদীয়া - জগদ্ধাত্রী পুজোর বিসর্জন যাত্রাকে ঘিরে উত্তেজনা কৃষ্ণনগরে। পুলিশি হেনস্তার অভিযোগ তুলে কোতয়ালি থানা ঘেরাও করল বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভে সামিল হন দলীয় কর্মীরা। বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় থানা চত্বরে।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত ৩১ অক্টোবর। কৃষ্ণনগরের কদমতলা ঘাটে চলছিল জগদ্ধাত্রী পুজোর বিসর্জন যাত্রা। সেই সময় চকেরপাড়া বারোয়ারি ক্লাবের কিছু মদ্যপ সদস্য ঘাটে উপস্থিত মহিলাদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে এগিয়ে যান মহিলা পুলিশকর্মীরা। অভিযোগ, তাদেরও হেনস্তার চেষ্টা করা হয়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে সামান্য লাঠিচার্জ করে।
এরপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে অভিযোগ উঠে, কোতায়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস বিসর্জন যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করেছে। এমনকি, তিনি নাকি কদর্য ভাষায় গালিগালাজও করেছেন। বিজেপি অভিযোগ তোলে, পুলিশ অকারণে ভক্তদের উপর অত্যাচার চালিয়েছে। সেই ঘটনারই প্রতিবাদে বুধবার কোতায়ালি থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপি প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
বিশাল মিছিল করে থানার সামনে যান বিজেপি নেতারা। মিছিল আটকাতে পুলিশ মোতায়েন ছিল থানা থেকে কিছুটা দূরে। পুলিশের বাধা অমান্য করে ‘আইসি বদল চাই’ স্লোগানে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এরপরেই, পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
থানার সামনে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত মজুমদার বলেন, ' কোতয়ালি থানার আইসি অনেক বীরত্ব দেখিয়েছেন। সিভিক ভলান্টিয়াররাও এখানে অনেক বীরত্ব দেখায়। আইসি কী কী করেছেন, তার একটা তালিকা তৈরি করব। আমি সাফ বলছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আইসিকে বদল করতে হবে। আর না হলে আন্দোলন আরও তীব্রতর হবে। হিন্দুদের সামাজিক অনুষ্ঠানে আপনারা এতো বীরত্ব দেখান যেন ভারত চক্র উপাধি পেয়ে যাবেন। কিন্তু যখন দিদির কোনো অনুষ্ঠানে তখন আপনাদের আইনশৃঙ্খলা রক্ষা টেবিলের নীচে চলে যায়।'
সুকান্ত মজুমদার আরও বলেন, ' এই নদীয়ার মাটিতে প্রতিটি জগদ্ধাত্রী পুজোর কমিটিকে যেভাবে অত্যাচার ও হেনস্তার শিকার হতে হয়েছে ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো আমরা।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের