নিজস্ব প্রতিনিধি, হুগলী - জগদ্ধাত্রী পুজো আসছে, আর সেই পুজোকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য্য, স্থানীয় পৌর কর্তৃপক্ষ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং সমস্ত পুজো কমিটির সদস্যরা।

সূত্রের খবর, চন্দননগরে অনুষ্ঠিত বৈঠকে পুজো কমিটির বিভিন্ন আবেদন ও অনুরোধগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ও পাশাপাশি সেগুলো সমাধানও করা হয়েছে। বিশেষ ঘোষণাস্বরূপ বলা হলো, এই বছর শোভাযাত্রার দিন আর বিদ্যুৎ বন্ধ করা হবে না। প্রতি বছর শোভাযাত্রার সময় কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ হতো। তবে দুবছর আগে শুরু হওয়া আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শেষ হওয়ায় এবার পুরো শোভাযাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকবে।এ প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় জানান, “নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা হয়েছে।”

নিরাপত্তার জন্য শোভাযাত্রার পথে সিসিটিভি নজরদারি বাড়ানো হবে এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ এসিস্টেন্স বুথের দায়িত্বে থাকবেন উচ্চপদস্থ কর্মকর্তারা। জলের উপর মণ্ডপ বা স্টেজ তৈরি করতে চাইলে পূর্ত দপ্তরের অনুমতি নিতে হবে।

পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, “এবার আরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজো কমিটিগুলোকে অনুরোধ করা হয়েছে যে রাস্তায় দীর্ঘ সময় ধরে ডিজে বাজানো বা লেসার শো না করা হোক। ছোটখাটো ঘটনা ঘটলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বন্ধ করে সরাসরি পুলিশকে জানাতে হবে।” তিনি আরও বলেন, “আজকের সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো ঘটনা দেশের বাইরে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

অন্যদিকে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “জগদ্ধাত্রী শোভাযাত্রা শুধু একটি শহরের গর্ব নয়, গোটা বিশ্বের গর্ব। শোভাযাত্রা দেখার জন্য পর্যটকদের থাকার ব্যবস্থা আগে ছিল না। এখন পর্যটন দপ্তরের মাধ্যমে কেএমডিএ পার্কে ভালো থাকার ব্যবস্থা করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ‘আলো রিসর্ট’। এছাড়া মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ প্রায় শেষের পথে। আশা করা যাচ্ছে, এই পুজোর সপ্তমীর আগে মুখ্যমন্ত্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের