নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের গুলির শব্দে কেঁপে উঠল জগদ্দল এলাকা। ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগকে ঘিরে ছড়াল আতঙ্ক। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপি কর্মী রাজু সাউয়ের বাড়িতে দিনদুপুরে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, বাড়িতে ভাঙচুরের পাশাপাশি রাজুর ভাই অমিত সাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সময় রাজু সাউ বাড়িতে না থাকলেও তার ভাইকে বাড়ি থেকে ডেকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবারের অভিযোগ, রবিবার ব্যারাকপুরে অনুষ্ঠিত বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রায়' অংশ নিয়েছিলেন রাজু সাউ। সেই কারণেই ক্ষোভ থেকে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। রাজুর ভাই অমিত সাউ জানান, ' গতকাল তৃণমূলের দুজন লোক আমার ভাইকে খোঁজ করতে বাড়িতে আসে কিন্তু তখন ও বাড়িতে ছিল না। তারপর বারবার ওর ফোন নাম্বার চাইছিল আমি দেয়নি। পরে বিকেলে ওরা আমার ভাইকে ফোন করে দেখা করতে বলে কিন্তু ও না গেলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকে।'
রাজু সাউয়ের ভাই আরও জানান, ' ফোন কাটার আধ ঘণ্টার পরেই বাড়িতে ৪ জন ছেলে এসে বলে সুজিতের সঙ্গে দেখা করতে। সুজিত এলাকার তৃণমূলের গুন্ডা। কিন্তু আমি যেতে না চাইলে আমাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকে। তখনই আমি বাধা দেওয়ায় ওরা বন্দুক বের করে গুলি চালায়। ইট পাটকেল মেরে ঘরের জানলা ভেঙে দেয়। এলাকার লোকজন বলায় ওরা পালিয়ে যায়।'
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। ঘটনাস্থল থেকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন তিনি। বিজেপি নেতা বলেন, ' গতকাল বিজেপির কিছু কর্মকর্তারা পরিবতর্ন যাত্রায় অংশ নিয়েছিল বলে ওদের বাড়িতে হামলা চালিয়েছে। এলাকায় গুণ্ডা সুজিত এসে মারধর করে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হবে। মেরে জেলে ভরতে হবে এদের কারণ বাংলার পুলিশ এদের কিছু বলবে না। এলাকায় সন্ত্রাস ছড়িয়েছে রেখেছে এই গুণ্ডাবাহিনী।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের