নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন বিরোধী শিবিরে। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে দলীয় কর্মসূচির মাঝেই তৃণমূলে যোগ দিলেন একাধিক বিজেপি কর্মী। এই দলবদলকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিধানসভা ভোটের আগে জগদ্দলে পদ্ম শিবিরের এই শক্তিক্ষয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার শ্যামনগরের রবীন্দ্রভবনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরিচয় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক-সহ শাসক দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। সেখানেই আনুষ্ঠানিকভাবে শিবির পরিবর্তন করেন প্রায় ৪৫ জন প্রাক্তন বিজেপি কর্মী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। এছাড়াও এদিন SIR তালিকা থেকে বঞ্চিত মানুষের হয়েও সরব হতে দেখা যায় নেতৃত্বকে।

সোমনাথ শ্যাম জানান, 'একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বঞ্চিত মানুষের জন্য লড়াই করছেন। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আমাদের নেত্রী সাধারণের হক আদায়ের চেষ্টা চালাচ্ছেন। আগামী দিনেও এই সংগ্রাম জারি থাকবে। বঞ্চিত মানুষদের নথিপত্র খতিয়ে দেখে পুনরায় জেলাশাসকের দফতরে জমা দেওয়া হচ্ছে। সোমবার একটি তালিকা প্রকাশিত হবে, যা দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে'।
দলবদলকারী সীমা বিশ্বাস জানান, 'বাঙালির উন্নয়নে মুখ্যমন্ত্রীর হাত আরও শক্ত করার লক্ষ্যেই আমরা এখানে এসেছি। পুরোনো দলে থেকে সাধারণের কোনো উন্নতি হচ্ছিল না, সেখানে সবাই কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আমরা বরাবরই জনগণের হয়ে থাকতে চাই, তাই এই সিদ্ধান্ত নিলাম। দিদির উন্নয়নমূলক কাজ আমাদের আকৃষ্ট করেছে। এখানকার অগ্রগতি সত্যিই প্রশংসনীয়, তাই আজ ঘাসফুল শিবিরে সামিল হলাম'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের