নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - উত্তরবঙ্গ সফরে গিয়েই পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে নেমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জিটিএর কাজকর্ম ও আর্থিক লেনদেনের সমস্ত ফাইল খতিয়ে দেখা হবে। তৃণমূল জমানায় পাহাড়ে উন্নয়নের নামে দুর্নীতির যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল, এবার তার তদন্তে নামতে চলেছে নতুন সরকার।
উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানান, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA কীভাবে কাজ করেছে, কত টাকা কোথায় খরচ হয়েছে এবং প্রকল্পগুলির বাস্তব অবস্থা কী সবই এবার খতিয়ে দেখা হবে। তার কথায়, 'ফাইল খোলা হবে।'
দীর্ঘদিন ধরেই বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল সরকারের আমলে পাহাড়ে উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। কিন্তু সেই অভিযোগ কখনও সঠিকভাবে তদন্ত হয়নি। বিশেষ করে অনিত থাপ্পা ও বিনয় তামাংয়ের নেতৃত্বে জিটিএ পরিচালনার সময় একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। বিজেপির দাবি, সাধারণ মানুষের উন্নয়ন হয়নি, বরং প্রকল্পের আড়ালে দুর্নীতি ও স্বজনপোষণ চলেছে।
এর আগেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নীতীশ প্রামাণিক উত্তরকন্যায় গিয়ে বিভিন্ন প্রকল্পের ফাইল দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন। অভিযোগ, বহু ক্ষেত্রে শুধু কাগজে-কলমে কাজ দেখানো হয়েছে। এমনকি একাধিক ঠিকাদার সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার নির্দেশও দেন তিনি। পাশাপাশি ঘোষণা করা হয়েছে, প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসে উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন মন্ত্রী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের