নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বন্যা দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও দেখা মেলেনি জনপ্রতিনিধিদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত অক্টোবর মাসে টানা বৃষ্টিতে দেখা দেয় বন্যা। গাধেয়াখুঁটি, হোগলাপাতা অঞ্চলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। শতাধিক পরিবার সর্বস্ব হারিয়ে ভিটেছাড়া হয়। অভিযোগ, সেই সময় প্রশাসনিক কর্তারা থেকে শুরু করে বিধায়ক সকলে আশ্বাস দিয়েছিলেন।

নদীর বাঁধ সংস্কার, বসতভিটার খাদ ভরাট-সবই ছিল প্রতিশ্রুতির তালিকায়। কিন্তু বন্যার পর ৪ মাস পেরিয়ে গেলেও বাস্তবে কোনও কাজ শুরু হয়নি। আজও বহু ভিটে দীঘির মতো গর্ত হয়ে রয়েছে। একাধিক জায়গায় তৈরি হয়েছে নদীর মতো খাদ। এমন অবস্থায় ঘর তোলা তো দূরের কথা, পা রাখাও ঝুঁকিপূর্ণ।
বাসিন্দাদের অভিযোগ, জল নামার মতোই উধাও হয়ে গেছেন নেতা-মন্ত্রী ও বিধায়ক। এই অবস্থায় প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এককালীন ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে দাবি। তবে স্থানীয়দের মন্তব্য, ভিটে যখন গর্তে ভরা তখন এই সামান্য অর্থে ঘর নির্মাণ অসম্ভব। ফলে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শিলা নাথ জানান, 'এইভাবে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। ৪০ হাজার টাকা দিয়ে একটু জায়গা ভরাট করেছি, বাকি ২০ হাজার দিয়ে একটা ঝুপড়ি বানিয়ে আছি। সামনে আবার বর্ষা আসছে। যদি বেশি জল হয় তাহলে এবার ভেসে যাব। আগে বাঁচব, নাকি ঘর বানাব? এই টাকায় তো এতকিছু করা যায় না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের