69fc71eb294f5_Gallery_1778151859296
মে ০৭, ২০২৬ বিকাল ০৬:৪৯ IST

জল সংকট মেটাতে ময়দানে নবনির্বাচিত বিধায়ক! গাফিলতি রুখতে শান্তিপুরে কড়া হুঁশিয়ারি স্বপন দাসের

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিন ধরে চলতে থাকা পানীয় জলের সংকট মেটাতে সরাসরি ময়দানে নামলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। ভাগীরথী নদীর পাড়ে অবস্থিত জল সরবরাহ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি তৃণমূলের চূড়ান্ত গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠায় দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। জয়ের পরেই বিধায়কের এই তৎপরতায় আশার আলো দেখছেন শান্তিপুরবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই শান্তিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় পানীয় জলের পরিষেবা ব্যাহত হচ্ছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়তে থাকায় এদিন জল সরবরাহ ব্যবস্থার মূল কেন্দ্র পরিদর্শনে যান বিধায়ক স্বপন কুমার দাস। পৌরসভার পক্ষ থেকে তাকে জানানো হয়, ভাগীরথী নদী থেকে জল তোলার মূল কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ মোটর বিকল হয়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে।

নতুন মোটর বসানো ও পরিষেবা স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলেও জানানো হয়। এরপরই বিধায়ক স্টিমারঘাট এলাকার জল সরবরাহ কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন ও দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। জল সমস্যাকে কেন্দ্র করে যেখানে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল, সেখানে বিধায়কের সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় অনেকেই আশার আলো দেখছেন বলে স্থানীয়দের একাংশের দাবি।

শান্তিপুর পৌরসভার পৌরপতি জানান, 'আমি বিধায়কের কাছে পুরো বিষয়টি জানিয়েছি। যেখান থেকে জল তোলা হয় সেখানে কিছু সমস্যা রয়েছে। রবিবারের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিছু মোটর পরিবর্তন করতে হবে, তবে তার জন্য সরকারের অনুমোদন প্রয়োজন। আপাতত মেরামতির মাধ্যমে পরিষেবা চালানোর চেষ্টা করা হচ্ছে'।

বিধায়ক স্বপন কুমার দাস জানান, 'এটা আজকের সমস্যা নয়। গত ৬-৭ মাস ধরেই শুনছি কখনও এটা খারাপ হচ্ছে, কখনও ওটা খারাপ হচ্ছে। আধিকারিকদের জিজ্ঞেস করেছি তারা কী কাজ করছেন যে বারবার এই পরিস্থিতি তৈরি হচ্ছে। সমাজমাধ্যমে দেখার দরকার নেই, আমি নিজে এসে পরিস্থিতি দেখে গেলাম। যাদের বাড়িতে মোটর নেই, তাদের সমস্যার কথাও ভাবতে হবে। চূড়ান্ত গাফিলতির ফলেই এই অবস্থা হয়েছে। বিকেল ৪টের মধ্যে জল না এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে'।

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...