নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - এলাকা দখলের লড়াইয়ে ফের রক্তাক্ত ইসলামপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে প্রাণ গেল এক নাবালিকার। শনিবার গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রী কৌসেরা বেগমের। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের ঝলঝলি এলাকায়। মৃত কৌসেরা বেগমের বয়স মাত্র ১২ বছর। সে স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রফিক আলম ও নুর আলমের গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। মৃত নাবালিকার বাবা জাহিদ আলম রফিক আলমের অনুগামী বলে অভিযোগ। শনিবার গভীর রাতে নুর আলমের অনুগামীরা জাহিদ আলমের বাড়িতে হামলা চালায়।
সেই সময় ব্যাপক বোমাবাজি ও গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ, সেই হামলার মাঝেই ছোঁড়া গুলিতে গুরুতর জখম হয় কৌসেরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জমি ও এলাকা দখলকে কেন্দ্র করেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের