নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। এই ঘটনায় সরব হয়েছে গেরুয়া শিবির। এবার পাল্টা অ্যাকশনের হুমকি দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। তার বক্তব্যে স্পষ্ট, শুভেন্দু অধিকারীর উপর হামলাকে কেন্দ্র করে বিজেপি আর চুপ থাকছে না।
শনিবার রাতে পুরুলিয়া থেকে কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় শুভেন্দু অধিকারীর গাড়িতে বাঁশ ও লাঠি নিয়ে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। ঘটনার পর গভীর রাত পর্যন্ত চন্দ্রকোনা থানায় অবস্থান করেন রাজ্যের বিরোধী দলনেতা। এই ঘটনার তীব্র নিন্দা করে এবার সরব হলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। তিনি বলেন, ' পশ্চিমবঙ্গের অবস্থা এখন এরকম হয়ে গেছে বিরোধী দল করতে গেলে এরকম হামলার সম্মুখীন হতেই হবে।'
পবন সিং আরও বলেন, ' তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে সাধারণ মানুষ তাদেরকে আর পছন্দ করছে না। আসন্ন নির্বাচনেই সেটা বোঝা যাবে। কিন্তু বিজেপি এবার মনস্থির করে নিয়েছে এবার একচুল জমিও কেউ ছাড়বে না। মাঠে নেমে লড়াই করবে আর বাংলার মানুষকে দুর্নীতির থেকে মুক্ত করবে। আর তাই এই হামলার পাল্টা অ্যাকশনও বিজেপি দেবে।'
আইপ্যাক ইস্যুতে মমতাকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক বলেন, ' ইডির অভিযানে যেই ঘটনা ঘটেছে সেটা সারা পৃথিবীতে কোথাও ঘটেনি। বাংলার সম্মানের বিষয় এটা। মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি কোন দুর্নীতি করেননি। তাহলে তাই যদি হবে তো ওনার এতো ভয় কিসের? যদি ওনার দলেরই কাগজপত্র থাকতো তাহলে সেটা আদালতের কাছে বলতো। শাসক দল নিজেই আইন মানছে না তাহলে সেখানে রাজ্যের শাসনব্যবস্থা থাকবে কোথা থেকে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের