নিজস্ব প্রতিনিধি , মালদহ - জমি কেনাকে কেন্দ্র করে ‘কাটমানির' দাবিতে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। মহাদেবপুর এলাকায় কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠল এই বিস্ফোরক অভিযোগ। পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগও উঠছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ওল্ড মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়। বিজেপির বুথ সভাপতি শংকর চৌধুরী কয়েক মাস আগে একটি জমি কেনেন। সোমবার সেই জমি মাপার কাজ শুরু হলে সেখানে উপস্থিত হয় কিছু দুষ্কৃতী। অভিযোগ, ওই দুষ্কৃতীরা নিজেদের কংগ্রেস ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে জমি কেনার জন্য ১৫ লক্ষ টাকা ‘কাটমানি’ দাবি করে। বিজেপি নেতা টাকা দিতে অস্বীকার করলেই শুরু হয় বচসা, আর তারপরই তার বাড়ি ও দাদার বাড়িতে হামলা চালানো হয়।
পরিবারের সদস্যদের উপর চলে বেধড়ক মারধর, ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র। অভিযোগ, এমনকি ৭৬ বছরের এক বৃদ্ধকেও রেহাই দেয়নি দুষ্কৃতীরা। শুধু তাই নয়, প্রমাণ মুছে দিতে বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটছে বিজেপি নেতার পরিবারের। হামলার সেই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় দলের কোনও কর্মী জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি নেতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের