নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ক্ষতিপূরণ না পেয়ে সরকারি কাজ বন্ধ করিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকালে নদীয়ার বড় ডাঙাপুর এলাকায় মাটি পরীক্ষার কাজ বন্ধ করে শুরু হয় বিক্ষোভ। ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত দেওয়া হয় নি বলে দাবি করেছে এক শ্রেণীর প্রাপক। এই বিক্ষোভে যোগ দিয়েছে এলাকার একাধিক মানুষ।
সূত্রের খবর , ২০১৮ সালে শান্তিপুর কালনার ব্রিজ তৈরির জন্য শুরু হয়েছিল জমি অধিগ্রহণের প্রক্রিয়া। কিন্তু ২০২৫ সাল হয়ে গেলেও এখনও সেই টাকা পায় নি এলাকাবাসী। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করেই মাটি পরীক্ষার কাজ বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। চাষের জমির টাকা ফেরত পেলেও বসত জমির প্রাপ্য টাকা থেকে এখনও বঞ্চিত তারা । তৎকালীন জেলা পরিষদের সভাপতির বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত মাটি পরীক্ষার কাজ বন্ধ রাখবে স্থানীয়রা। তাদের মতে এই জমি অধিগ্রহণ নিয়ে চলছে দালালচক্র।
স্থানীয় বাসিন্দা জয়দেব মাল্লা জানিয়েছেন,' কালনা ব্রিজ তৈরির জন্যে আমরা জেলা পরিষদের কাছে জমি রেজিস্ট্রি করতে গিয়েছিলাম। তখন সেখান থেকে বলেছিলো ১৫ দিনের মধ্যে টাকা দিয়ে দেবে। কিন্তু সেই টাকা আজ পর্যন্ত দেওয়া হয় নি। আমরা বহুবার জেলা পরিষদে গেছি তবে সেখান থেকে আমাদের কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা মাটি পরীক্ষার কাজ বন্ধ করে বিক্ষোভ করেছি। আমাদের প্রাপ্য টাকা পাওয়ার আগে পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের