নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এই সময় সবচেয়ে জনপ্রিয় মিষ্টান্ন নলেন গুরের রসগোল্লা ও পিঠেপুলি। শীতকালে ঘরে ঘরে এখন পিঠে পুলি উৎসব। রাস্তা থেকে যাওয়ার সময় প্রায়ই পিঠের গন্ধ নাকে আসে জানালা থেকে। তবে সেই গন্ধ শুধু নিয়ে লাভ কি , বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পাকন পিঠে। একটু অন্যরকম হলেও অসাধারণ স্বাদ এই পিঠের।
উপকরণ -
ময়দা - ২ কাপ
চালের আটা - ২ কাপ
নারকেল কোরা - ১/২ কাপ
জল - ৪ কাপ
নুন - চা চামচ
ডিম - ৪টি
ঘি - ১/২ কাপ
পরিমাণ মতো ঘি আর সাদা তেল
রসের জন্য:
জল - ১০ কাপ
খেজুর গুড় - ২০০ গ্রাম
চিনি - ১ কাপ
বড় এলাচ - ২টি
দারচিনি - ১ ইঞ্চি
প্রণালী -
জলে নারকেল কোরা ও নুন দিয়ে ফুটতে দিন। চালগুঁড়ো ও ময়দা এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে ফোটানো জলে ভিজিয়ে রাখুন। এ বারে ডিম ফেটিয়ে ১/৪ কাপ ঘি ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে এলাচগুঁড়ো ও দারচিনিগুঁড়ো দিন। এর মধ্যে ময়দা ও চালের আটা মিশিয়ে নিয়ে রুটি করার মতো মণ্ড বানিয়ে নিতে হবে। একটি আলাদা পাত্রে পাটালি চিনি ও জল মিশিয়ে ঘন সিরাপ বানিয়ে রাখুন। এ বারে আটার মণ্ড থেকে লুচির মতো লেচি কেটে পুরু করে বেলে নিয়ে ছাঁচে ফেলে সুন্দর ডিজ়াইন করে রাখুন। ছাঁচ না থাকলে কাটা চামচ দিয়ে মনের মত নকশা করে নিন। এ বারে ছাঁকা ঘি বা সাদা তেলে ভেজে নিন। অল্প আঁচে বেশি সময় ধরে ভাজতে হবে। ভাজা হলে রসে ডুবিয়ে থালায় তুলে রাখুন। রেডি মুচমুচে মিষ্টি পাকন পিঠে।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের