নিজস্ব প্রতিনিধি , নদীয়া - জনবহুল হাসপাতাল চত্বরে প্রকাশ্যে ছুরি মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত গাড়িচালক। প্রকাশ্যে গাড়িচালকের ওপর এহেন হামলায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
সূত্রের খবর , গাড়িচালকের নাম তারক শীল। বয়স আনুমানিক ৪৮ বছর। দীর্ঘ ১৫ বছর ধরে শক্তিনগর জেলা হাসপাতালেই গাড়ি চালাতেন। রবিবার সন্ধ্যায় হাসপাতালের মূল গেটের পাশে একটি চায়ের দোকানে বিবাদের সূত্রপাত। অভিযোগ বিবাদ চলাকালীন এক দুষ্কৃতী হঠাৎ করে তারক শীলের পেটে ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তারক বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। খবর পেয়েই হাসপাতাল চত্বরে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের থেকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হয়েছে।

আহতের ছেলে তাপস শীল জানিয়েছেন , "হাসপাতাল চত্বরে হঠাৎই আমার বাবাকে ছুরি মেরেছে। ঘটনার খবর পেয়েই আমি হাসপাতালে আসি। আমার বাবার দীর্ঘ ১৫ বছর ধরে হাসপাতালে গাড়ি চালাচ্ছে। কখনোই কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। সেখানে ছুরি মারার বিষয়টা অত্যন্ত আশর্য্যজনক। আমি ভাবতেই পারছিনা এমন একটা ভয়ঙ্কর ঘটনা হয়ে গেছে।"

ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় জানিয়েছেন , "হাসপাতালের চায়ের দোকান থেকেই ঝামেলা শুরু। সেখান থেকে গিয়ে ১ নম্বর গেটের সামনে ওই গারুভালককে ছুরি মারা হয়েছে। কে মেরেছে জানি তবে কেন হয়েছে কিভাবে বুঝব। আমরা দৌড়ে দৌড়ে অভিযুক্তকে গিয়ে ধরি। পুলিশকে খবর দেওয়া হলে তাকে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ চলছে। বাকি সবটা জানা যাবে আহত ব্যক্তি সুস্থ হয়ে উঠলে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের