নিজস্ব প্রতিনিধি, কোচবিহার -''মদের দোকান চাই না ! '' পাড়ায় মদের দোকান খোলার খবর ছড়াতেই ফুঁসে উঠলো এলাকার মহিলারা। হাতে ঝাঁটা নিয়ে প্রতিবাদে রীতিমতো রাস্তায় নামে তারা। ঘটনায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা।
সূত্রের খবর, মেখলিগঞ্জের কুচুলিবাড়িতে মদের দোকান খোলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় পাড়ার মহিলারা। বৃহস্পতিবার সকালেই এলাকার বহু মহিলা ঝাঁটা হাতে রাস্তায় নেমে দোকান খোলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে। যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়বে, সংসারে অশান্তি বাড়বে। মহিলাদের কথায়, পরিবারের পুরুষরা নেশায় টাকা নষ্ট করবেন, ফলে সংসার চালাতে সমস্যা হবে। পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎও অন্ধকারে ঢেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয়দের এক প্রতিবাদী মহিলা বলেন, “আমরা আমাদের গ্রামে মদের দোকান চাই না। এতে শুধু ঝগড়া বিবাদ আর নেশার পরিবেশ তৈরি হবে।” পাশপাশি এলাকাবাসীরা জানান, তাঁরা খুব শিগগিরই প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানাবেন। তাঁদের হুঁশিয়ারি, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আরও বড় আন্দোলন হবে।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...