নিজস্ব প্রতিনিধি , মালদহ - জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেফতার করা হল মালদহের উমর ফারুককে। দিল্লি ও কলকাতা মেট্রো স্টেশনে নাশকতার ছকের অভিযোগে ৭ বাংলাদেশি সহ উমরকে গ্রেফতার করা হয়। খবর পেতেই ভেঙে পড়েছে গোটা পরিবার। ছেলেকে ফাঁসানো হয়েছে বলে দাবি তাদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , মালদহের মানিকচকের গোপালপুর গ্রামে পঞ্চায়েতের আশিনটোলার যুবক উমর ফারুক। দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতেন তিনি। বাড়ির বড় ছেলে উমর। তার ভাই হাসান আলি টোটো চালক। কয়েকদিনের মধ্যে ফের বাড়ি ফেরার কথা ছিল তার। এর আগেই জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল তাকে। পরিবারের সকলেই হতাশা সহ দুঃখপ্রকাশ করেছেন। তাদের মতে উমর এমন কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতেই পারেনা। এটা কার্যত অসম্ভব। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। উমরের বাবাকে সামলাতে পারছেনা প্রতিবেশীরাও।

উমরের স্ত্রী জানিয়েছেন , "শুনলাম জঙ্গি কেসে ওকে ফাঁসানো হয়েছে। আমি এটা ভাবতেই পারছিনা। কখনোই ওর মধ্যে সন্দেহজনক কিছু দেখিনি। রবিবার আমায় বলল বাড়ি ফিরবে। এমন কারোর সঙ্গে যে ফোনে কথা বলত তাও নয়। গ্রামবাসীদের সঙ্গে কথা হত। মাসে কখনও ৫ হাজার বা কখনও ১০০০০ টাকা করে পাঠাত। ইদের আগেই বাড়ি ফেরার কথা ছিল ওর। আমি ভাবতেই পারছিনা তার সঙ্গে এমন হয়ে যাবে। আমি চাই আমার স্বামীকে ছেড়ে দেওয়া হোক। ওকে নির্দোষ প্রমাণ করতেই হবে।আমার স্বামী জঙ্গি নয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের