নিজস্ব প্রতিনিধি , হুগলী - শিল্প শুধু রং তুলিতে সীমাবদ্ধ নয়। ইচ্ছাশক্তি-সহ মনপ্রাণ দিয়ে কিছু করতে চাইলে তা সফল হবেই। তেমনই কিছু করে দেখালেন ব্যতিক্রমী শিল্পী , সাংবাদিক তথা ইঞ্জিনিয়ার সৌরভ আদক। লোকাল ট্রেনের টিকিটে মুখ্যমন্ত্রীর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানালেন তিনি।

রাজ্যজুড়ে পালিত হচ্ছে মুখ্যমন্ত্রীর ৭০ তম জন্মদিন। বিশেষ দিনে ট্রেনের টিকিটের ওপর মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি তৈরি করলেন সৌরভ। ছোট ছোট টিকিট জুড়ে মুখ্যমন্ত্রীর ছবি ফুটিয়ে তুলে সকলের নজর কেড়েছেন তিনি। কল্পনা , ধৈর্য্য ও নিখুঁত শিল্পসত্তার পরিচয় দিয়ে প্রশংসিত হয়েছেন সৌরভ।

সৌরভ পেশায় একজন সাংবাদিক ও ইঞ্জিনিয়ার। বাকি সমস্ত দিক সামলে এইভাবে শিল্পের পরিচয় দিয়ে একরাশ ভালোবাসা-সহ প্রশংশা কুড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর জন্মদিনে সৌরভের এই সৃষ্টি অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য হিসেবে দেখছেন।

শিল্পী সৌরভ আদক বলেছেন , "আজকের এই দিনে আমি মুখ্যমন্ত্রীর জন্য কিছু করতে পেরে ভীষণই খুশি। আমি মনে করি শিল্প শুধুই সৌর্ন্দয্য নয় বরং মানুষের কল্পনা ও অনুভূতি। আমাদের মুখ্যমন্ত্রী ভীষণই মানবিক। উনি যেভাবে সব ধরণের মানুষের জন্য কাজ করে চলেছেন আমি তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে উনি সবাইকে আরও অনেক কিছু উপহার দেবে বলে আমার মনে হয়। সাধারণ ট্রেনের টিকিটে আমি ওনার ছবি ফুটিয়ে তুলতে পেরে ভীষণই খুশি। আজকের এই দিনটি আমার কাছে ভীষণই স্মরণীয় হয়ে থাকবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের