নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মানবসেবার মন্ত্রে ফের ফিরছে ‘সেবাশ্রয়’। ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জন্মদিনে বড় ঘোষণা করলেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে ফের শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্য শিবির। প্রথম দফায় বিপুল সাফল্যের পর এই উদ্যোগ ফের সাধারণ মানুষের জন্য খুলে দিচ্ছে বিনামূল্যে চিকিৎসার দরজা।
শুক্রবার জন্মদিনের দিনে বড় ঘোষণা করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি লেখেন, ' মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে এবং স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে ‘সেবাশ্রয়ের' উদ্যোগ নিয়েছিলাম। সেই বিশ্বাসই আজ নতুন করে পথ দেখাচ্ছে।' ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে স্বাস্থ্য শিবির চলবে। এরপর ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত গোটা লোকসভা এলাকায় মেগা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
‘সেবাশ্রয়’-এর প্রথম দফা চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল এবং সেই প্রকল্প ছিল অভূতপূর্ব সাফল্যমণ্ডিত। হাজার হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছিলেন, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়েছিলেন এক ছাদের নিচে। আর সেই সাফল্য থেকেই এবার 'সেবাশ্রয় ২' এর উদ্যোগ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, 'এই দ্বিতীয় দফার লক্ষ্য আরও বড় যাতে আরও বেশি মানুষ উন্নত চিকিৎসা পেতে পারেন, বিশেষত গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারের মানুষরা।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের