নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দিনহাটার সভা থেকে বিতর্কে তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ। 'জোড়া ফুল ছেড়ে পদ্মফুলের কথা বললে রান্নাঘরে তালা লাগানো হবে', তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। পুটিমারী মহিলা তৃণমূলের সম্মেলনে দেওয়া এই বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার দিনহাটার জড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা তৃণমূলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। একাধিক কেন্দ্রীয় নীতির সমালোচনা করে তিনি তৃণমূলের অবস্থান স্পষ্ট করেন। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ওয়ান বি ব্লক কমিটির সভাপতি অনন্ত বর্মন, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা-সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন মঞ্চ থেকে বাংলার অম্মিতা নিয়ে সরব হন মন্ত্রী উদয়ন গুহ। বিজেপি নিশানা করে তিনি বলেন, ' যার যার নিজস্ব মাতৃভাষা আছে। হিন্দিতে কথা বললে কোন সমস্যা নেই কিন্তু বাংলায় কথা বললেই অপরাধ। যতদিন বেঁচে থাকবো বাংলা ভাষায় কথা বলব। আমার মাতৃভাষা কেউ কেড়ে নিতে পারবে না।' একইসঙ্গে, খাদ্যাভ্যাস নিয়েও বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানান মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ' এখন আবার নতুন নিয়ম শুরু হয়েছে মাছ মাংস ডিম খাওয়া যাবে না। আমরা বাঙালি আমাদের এইসব ছাড়া চলে না।'
উদয়ন গুহ আরও বলেন, 'বিজেপি এলে কোচবিহারের মানুষের খাওয়া হবে না। তাই এখানের মা বোনেদের একত্রিত হতে হবে। বাড়িতে বাড়িতে নোটিশ জারি করতে হবে। জোড়াফুল ছেড়ে পদ্ম ফুলের কথা ভাবলে রান্নাঘরে তালা লাগানো হবে। সেই তালা আর খুলবে না। বাংলার রান্নাঘরে আগুন লাগিয়েছে যে তার নাম নরেন্দ্র মোদি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের