নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জৈষ্ঠ মাসের তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। সকাল হলেই চড়ছে তাপমাত্রার পারদ, সঙ্গে বাড়ছে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের আশঙ্কা। অনেকেই গরম থেকে বাঁচতে বারবার জল খেলেও শরীরে দেখা দিচ্ছে জলশূন্যতার একাধিক লক্ষণ। চিকিৎসকদের মতে, শুধু জল নয়, এই সময় শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখাও সমান জরুরি।
তীব্র গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে শুধু জল নয়, বেরিয়ে যায় সোডিয়াম, পটাশিয়ামের মতো জরুরি ইলেক্ট্রোলাইটও। ফলে শুধুমাত্র জল খেলে শরীরের খনিজের ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থাকে বলা হয় হাইপোনাট্রেমিয়া। যেখানে বেশি জল খেয়েও শরীর ভেতরে ভেতরে ডিহাইড্রেশনের শিকার হয়। তাই গরমে শুধু তৃষ্ণা মেটানো নয়, সঠিকভাবে শরীরকে হাইড্রেটেড রাখাও জরুরি।
কোন কোন লক্ষণ দেখা যায়?
১. জৈষ্ঠের প্রচণ্ড গরমে শরীরে জল ও খনিজের ভারসাম্য নষ্ট হলে মাথা ঘোরা, ঝিমঝিম ভাব বা দুর্বল লাগতে পারে। রোদে বেরোলেই এই সমস্যা আরও বাড়ে।
২. প্রচুর জল খাওয়ার পরেও যদি গলা শুকিয়ে যায় বা মুখ বারবার শুকনো লাগে, তবে তা ডিহাইড্রেশনের ইঙ্গিত হতে পারে।
৩. অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে সোডিয়াম-পটাশিয়াম কমে গেলে হাত-পা বা পেটের পেশিতে হঠাৎ ক্র্যাম্প বা টান ধরতে পারে।
৪. তীব্র গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। সারাক্ষণ অবসাদ লাগা বা কাজের মাঝেই ঘুম ঘুম ভাব হওয়াও ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে।
নিরাময়ের উপায় -
১. শুধু জল নয়, গরমে শরীরকে সুস্থ রাখতে ওআরএস, নুন-চিনির শরবত বা ইলেক্ট্রোলাইটযুক্ত পানীয় খাওয়া জরুরি।
২. ডাবের জল শরীরে দ্রুত শক্তি ও খনিজের ভারসাম্য ফিরিয়ে আনে। পাশাপাশি ঘোল বা লস্যিও শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
৩. তরমুজ, শসা, বেল বা কাঁচা আমের শরবতের মতো জলসমৃদ্ধ ফল শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
৪. দুপুরের কড়া রোদে কম বেরোনো, হালকা পোশাক পরা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ডিহাইড্রেশন এড়াতে খুবই গুরুত্বপূর্ণ।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের