নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - জমি দখলকে কেন্দ্র করে উত্তেজক পরিস্থিতি সাগরপাড়ায়। জোর করে কয়েকজনের জমি দখল করে নেওয়ার চেষ্টা চালান দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র দিয়ে গ্রামবাসীদের ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সাগরপাড়ায়।
সূত্রের খবর , ঘটনাটি মুর্শিদাবাদের সাগরপাড়ার ধনিরামপুরের।অবৈধভাবে ৬ জনের জমি দখল করার চেষ্টা চালান দুষ্কৃতীরা। আটকাতে গেলে তাদের সঙ্গে হাতাহাতি বাঁধে। এরপর রক্তাক্ত হন জমির অন্যতম এক মালিক রহিম শেখ। পুলিশে খবর দেওয়া হলে সিভিক ভলান্টিয়াররা উল্টে স্থানীয়দের মারধর করে বলে অভিযোগ। অবৈধভাবে জমি দখলের পর দুষ্কৃতীদের কিছু না বলে কেন অযথা জমির মালিকদের গায়ে হাত তোলা হল সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
আক্রান্ত জমির মালিক রহিম শেখ জানিয়েছেন , "আমি বাড়ি থেকে বেরোনোর সময় দেখি সামসুদ্দিন , জশরো সহ আরও অনেকেই জমি বাঁশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে। আসলে। ওদের পেছনে জমি আছে কিন্তু সামনে থেকে দখল দরকার চেষ্টা করছে। আমি বাঁধা দিতে গেলে আমাদের ৪ জনকে মারধর করে। আমাকে পেছন থেকে মারা হয়। আমি থানায় দুইবার অভিযোগ জানিয়েছি। জমি থাকা না সত্ত্বেও জোর করে দখলের চেষ্টা চালাচ্ছিল তারা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের