নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান – সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার নতুন কৌশল। যত মানুষ ডিজিটাল হচ্ছে, তত দ্রুতগতিতে বাড়ছে সাইবার অপরাধ। এবার সাইবার প্রতারণার শিকার পূর্ব বর্ধমানের জামালপুরের এক গৃহবধূ। জয়েন্ট বিডিওর নাম করে ফোন করে প্রতারণা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে জামালপুরের পাঁচড়া এলাকায়। অরবিন্দ বৈরাগ্যের স্ত্রীর সঙ্গে সাইবার প্রতারণা হয়েছে। অভিযোগ, বিডিওর পরিচয় দিয়ে অরবিন্দ বৈরাগ্যের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা। সরকারি কোনো সুযোগ-সুবিধা বা প্রকল্পের নাম করে তাঁকে ফোন করা হয়। এরপরই মহিলার অ্যাকাউন্ট থেকে গায়েব ৪ হাজার টাকা। বিষয়টি বুঝতে পেরেই তড়িঘড়ি জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন। জামালপুর ব্লকের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে বিডিওর পক্ষ থেকে একটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বিডিও বা ব্লকের কোনো আধিকারিক কখনও ফোন করে ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য বা ওটিপি চান না। অচেনা নম্বর থেকে আসা ফোন বা মেসেজের লিঙ্কে ক্লিক না করার অনুরোধ জানানো হয়েছে। সরকারি কোনো প্রকল্পের জন্য সরাসরি ব্লক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের